এইচএসসিতে চট্টগ্রামে পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৬’শ ৭০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
আজ ৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এইচএসসি’র ফলাফল ঘোষণা করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ফলাফলের তথ্য উপস্থাপন করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২’শ ৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২’শ ৫১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬’শ ২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েঠে, জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।
ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫’শ ৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১’শ ৬ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।
চট্টগ্রামের যে কলেজ গুলো জিপিএ—৫ প্রাপ্তিতে এগিয়ে:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৮টি কলেজে জিপিএ—৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যে জানা যায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২’শ ৬৭টি কলেজে ৯৩ হাজার ৯’শ ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার জিপিএ ৫-প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ১৮টি কলেজ। কলেজগুলো হলো প্রথম হাজী মোহাম্মদ মহসিন কলেজ, দ্বিতীয় চট্টগ্রাম সিটি কলেজ, তৃতীয় চট্টগ্রাম কলেজ, চতুর্থ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পঞ্চম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ৬ষ্ঠ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সপ্তম হাজরা তজু ডিগ্রি কলেজ, অষ্টম বাকলিয়া সরকারি কলেজ, নবম কক্সবাজার সরকারি কলেজ, দশম পটিয়া সরকারি কলেজ, এগারো তম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বারো তম ক্যাটনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তেরো তম চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দ তম বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, পনেরো তম ইস্পাহানি পাবলিক কলেজ, ষোল তম হাটহাজারী কলেজ, সতেরো তম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আটারো তম গাছবাড়িয়া সরকারি কলেজ।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন