ফরহাদাবাদ দরবার শরীফের ওরশ ১৩ ফেব্রুয়ারি
জা-নশীনে ফরহাদাবাদী, পীরে কামেলে মোকাম্মেল, মুর্শিদে বরহক, গাউছে জামান আলহাজ্ব শাহছূফি মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (কুঃ) এর ৩৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ৩০ মাঘ ১৩ ফেব্রুয়ারি (সোমবার) ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফে কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।

এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরিয়ত ও পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।
উক্ত ওরশ শরীফে সকল আশেক, ভক্ত ও মুরিদানবৃন্দকে উপস্থিত থাকার জন্য পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী পক্ষ থেকে আহব্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন