খুঁজুন
, ,

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরীফে লাখো ভক্তের ঢল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 February, 2023, 10:16 pm
সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরীফে লাখো ভক্তের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি: লাখো ভক্তের ঢল নেমেছে মাইজভান্ডারী সূফিবাদি দর্শনের বিকাশকারী শাহসূফী সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী (র.) ১০৪তম খোশরোজ শরীফে।

সোমবার যথাযত ধর্মীয় ভাবগাম্বীর্যে বিশ্বশান্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে পালিত হয়েছে খোশরোজ শরীফ।

মাইজভান্ডার দরবার শরীফ মাঠে খোশরোজ শরীফের আলোচনা সভায় গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহসূফী সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডারী (ম.) বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফে শতাধিক বছর ধরে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের লক্ষ-কোটি ভক্ত নিজেদের জাগতিক ও আধ্যাত্মিক ক্ষুধা আর তৃষ্ণা নিবারণ করে চলেছে। এই দরবারে নারী পুরুষ ও জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে অগণিত ভক্তের এক মহামিলন কেন্দ্র, এক মহাতীর্থভূমি আজ। হযরত গাউছুল আ’যম মাইজভাণ্ডারী মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) কেবলা এবং হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (কঃ) কেবলার বেছালের পর মাইজভান্ডারী ত্বরিকা প্রচার-প্রসারে যে মহান অলি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, তিনি হলেন সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী (কঃ) কেবলা। উনার জীবন কর্ম ও আদর্শ অনুস্মরণ করে আমরা ইহকালীন ও পরকালীন শান্তি লাভ করতে পারি।

এসময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক ছালাম সরকার, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান মো. এয়াকুব, মাওলানা শায়েস্তা খান, মাওলানা নিজামুল হক শেরেবাংলা, খাদেম ওহাব মাইজভান্ডারী, খাদেম আবুল হাসেম, কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাতে মিলাদ মাহফিল শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী ১৩২৫ বঙ্গাব্ধ ৭ ফাল্গুন মাইজভান্ডার দরবার শরীফের প্রখ্যাত অলীয়ে সাধক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর জীবদ্দশায় মাইজভান্ডারী তরিকার সাধক ও এই তরিকার প্রচারক ছিলেন। গ্রাম্য মক্তবে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে অধ্যয়ন করেন। পরে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় ভর্তি হন ১৯৩২ সনে। সেখানে শিক্ষা সমাপ্ত করে নিজ গ্রাম মাইজভান্ডার শরীফে প্রত্যাবর্তন করেন এবং শিষ্য রুপে তার পিতার নিকট হতে আধ্যাত্ম জ্ঞান সাধানায় আত্মনিয়োগ করেন। ২০০২ সালে তিরাশি বৎসর বয়সে তিনি ইন্তকাল করেন। মাইজভান্ডার শরীফে তার সমাধিকে ঘিরে মদিনা মনোয়ার ডিজাইনে দৃষ্টি নন্দন ও ধর্মীয় ভাব গাম্ভির্যে তার মাজার প্রতিষ্টার কাজ চলছে। ৭ ফাল্গুন তার খোশরোজ শরিফে লাখো আশেক-ভক্তের সমাগম ঘটে।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।