১১৭তম মাইজভাণ্ডার ওরশ শরীফের প্রস্তুতি সভা বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১০:০২ রাত
১১৭তম মাইজভাণ্ডার ওরশ শরীফের প্রস্তুতি সভা বৃহস্পতিবার

ফটিকছড়ি প্রতিনিধি: গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১১৭তম মাইজভাণ্ডার ওরশ শরীফ (মহান ১০মাঘ) এর প্রস্তুতি সভা বৃহস্পতিবার মোন্তাজেম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র স্থলাভিষিক্ত জিম্মাদার সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.) দ্বয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় মোতাবেক ২৪ জানুয়ারি মঙ্গলবার আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং ওরশ শরীফ সুপারভিশন কমিটির যৌথ প্রস্তুতি সভা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ,সকল দায়রা ও শাখার কর্মকর্তাবৃন্দ,ওরশ শরীফের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, সুপ্রিম সুপারভাইজার, বিভাগীয় পরিচালক এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল।

Feb2
Feb2