চান্দগাঁওয়ে দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ের চন্দ্রিমা আবাসিক এলাকায় ছয় শতক সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। যার বাজারমূল্য দুই কোটি টাকা বলে জানা গেছে। সরকারি এসব জমি দীর্ঘদিন এক প্রভাবশালীর দখলে ছিল।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন।
অভিযানের বিষয়ে মাসুদ রানা বলেন, এক প্রভাবশালী ঠিকাদার চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি ছয় শতক জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ করেন। এসব ঘর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের ভাড়া দেন তিনি। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও সাড়া দেননি। আজ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করা হয়। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন