চান্দগাঁও তহসিল অফিসের কর্মচারি ফিরোজকে ঘিরে দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও তহসিল অফিসের সহকারী তহসিলদার মো. ফিরোজসহ নিজ অফিস ও ষোলশহর ভূমি অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কারণে সেবাগ্রহিতারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে আসছেন। অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এর সাবেক মন্ত্রী ড.হাসান মাহমুদ এর অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগে বলা হয়, চান্দগাঁও তহসিল অফিসে দীর্ঘ ৮ থেকে ১০ বছর কর্মরত থাকার সুযোগ নিয়ে মো. ফিরোজ একটি সংঘবদ্ধ দুর্নীতি ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছেন। এ সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি নামজারি খতিয়ান তৈরির জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা আদায় করা হয়। কাগজপত্রে সামান্য জটিলতা থাকলে লাখ টাকা পর্যন্ত দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, এসব নামজারি কার্যক্রম সম্পন্ন করতে ষোলশহর ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে সখ্যতা কাজে লাগানো হয়। সম্প্রতি মোটা অঙ্কের টাকা নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে একজনের জমি প্রভাবশালীর নামে নামজারি করে দেওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও করা হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, নামজারি খতিয়ান সৃজনে দখল যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও ভুয়া দখল দেখিয়ে প্রতিবেদন তৈরি করে প্রকৃত দখলদারের জমি অন্যের নামে খতিয়ান সৃজন করে দেওয়া হচ্ছে। এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি নামজারি খতিয়ান করতে খরচ হওয়ার কথা মাত্র ১ হাজার ২৭০ টাকা। অথচ বাস্তবে সেবাগ্রহিতাদের গুনতে হচ্ছে ন্যূনতম ২০ থেকে ৩০ হাজার টাকা।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী তহসিলদার মো. ফিরোজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেন। তবে পরিচয় জানার পর কোনো বক্তব্য না দিয়ে ফোন কেটে দেন। পরে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিলে ও কোন উত্তর দেননি।
এই ব্যাপারে অফিস কর্মকর্তা তহশীলদার বড় মিয়া কে ফোন দিয়ে জানতে চাইলে বলেন আমি ছয় মাস হয় এই অফিসে যোগদান করেছি, শুনেছি তার ব্যাপারে কিন্তু কেউ কোন অভিযোগ করেনি তাই কোন সিদ্ধান্ত নিতে পারেনি। অভিযোগ পেলে সিদ্ধান্ত নিব বলে কল কেটে দেন।
পর্ব চলমান আগামী পর্বে বড় মিয়া ও ফিরোজের বিষয়ে ২য় পর্ব আসছে। দেখতে চোখ রাখুন।


আপনার মতামত লিখুন