সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে গেলেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলস্থ কেশবপুর গ্রামে গত শনিবার বিকালে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ আহত, নিহতদের পরিবার এবং বিভিন্নস্থানে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ।
সোমবার বিকালে আ.ম.ম দিলসাদ কদমরসুল এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়িতে পরিদর্শনে যান। এছাড়া তিনি বিস্ফোরণে আহত কদমরসুল এলাকার ছমির আলী এবং সীমা অক্সিজেন প্লান্ট থেকে আধা কিলোমিটার দুরে দোকানে বসে পেপার পড়ার সময় লোহার পাত উড়ে গিয়ে মাথায় পড়ে মৃত্যুবরণ করা স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ সোলেমান এর পরিবারকে দেখতে যান।
এসময় তিনি তাদের সান্তনা দেন এবং চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল শুক্কুর, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন