খুঁজুন
, ,

শুধু সরকারি পদক্ষেপ নয়, বেসরকারি উদ্দ্যেগ ছাড়া শতভাগ উন্নয়ন অসম্ভব: সিটি মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 March, 2023, 12:11 am
শুধু সরকারি পদক্ষেপ নয়, বেসরকারি উদ্দ্যেগ ছাড়া শতভাগ উন্নয়ন অসম্ভব: সিটি মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম বলেছেন, যেকোনো উন্নয়নে সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সরকারী উদ্দ্যেগের পরিপুরক হিসেবে বেসরকারি উন্নয়ন পদক্ষেপ সেই উন্নয়নকে ত্বরান্বিত করে। জনসংখ্যাবহুল এ দেশে আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধি করে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিতকরণের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক সম্মান নিশ্চিতকরণে বর্তমান সরকার যখন নিরলসভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, তখন আওয়ামী আদর্শের সূর্যসন্তানদের গড়া তাহের নাহার ফাউন্ডেশনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও বসে নেই।

বৃহস্পতিবার বিকেলে হাজী পাড়া এলাকায় তাহের নাহার ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম।

চট্টগ্রামে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে সেচ্ছাসেবী সংস্থা তাহের নাহার ফাউন্ডেশনের উদ্দ্যেগে প্রায় ২০০০ হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চসিকের মেয়র ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এমরান দুইযুগের বেশি সময় ধরে সামাজিক উন্নয়নে ধরে এমন মানবিক কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী হিসেবে আর্থমানবতার সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, মহানগর ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সি- ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন কালু।

তাহের নাহার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, তাহের নাহার ফাউন্ডেশনের এই জনহিতকর কাজ চলমান থাকবে। ইতেমধ্যে ৩০০০ অসহায় পরিবারের ডাটাবেজ তৈরী করা হয়েছে, যারা ফাউন্ডেশন থেকে স্থায়ীভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা পাবে। ফাউন্ডেশন থেকে বাড়ি নির্মান,খাদ্য সহায়তা, চিকিৎসা, পড়াশোনা, বিবাহ সহযোগীতা,মেডিসিন,বিভিন্ন প্রকারের আর্থিক সহযোগিতা পাবেন তালিকাভুক্ত পরিবার।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আজিম রনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আহবানে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান এমরান ৩০০ শত অসহায় পরিবারকে গৃহনির্মান করে অনুকরণীয় মানবিকতার নজীর স্থাপন করেছেন। তার এই কাজ চলমান তরুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ইফতার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো এমরান বলেন, ‘ আমি ইতিমধ্যে তিনশত পাকা সেমি পাকা গৃহ নির্মাণ করেছি। এই নির্মাণ কাজ চলমান থাকবে। আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় এই জনহিতকর কাজের মধ্যে আমি বেঁচে থাকতে চাই।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মঈন উদ্দিন মহিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম,নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাইফুদ্দিন বাবুল,আবুল কালাম আজাদ,আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ জিএস আমিনুল করিম, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ এনাম,ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান মাহমুদ রনি’ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাজিপাড়া যুব কিশোর পরিষদ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ইমরান আশির দশক থেকে এই বেসরকারি সংস্থার গড়ে তুলে চাঁন্দগাও, পাঁচলাইশ, বোয়ালখালীসহ নগরের বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের সামজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। আগামী ২৫ তারিখ সি এম পি কমিশনারের উপস্থিতি তে আরও ১০০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

Feb2
Feb2

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:29 am
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:18 am
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে আছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোও। আর এ কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

এতে বলা হয়েছে, বর্ষাকালে নদীর পানি বাড়লে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে। যা রপ্তানি করা হয়।

বাংলাদেশ সদ্যই ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের বিদ্যুৎ আনছিল। তবে এখন এ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর অনেক হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

শুষ্ক মৌসুমেও নেপাল গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল। কিন্তু এখন এটি ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

নেপালে শীতকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ কারণে দেশটিকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে হাইড্রোপাওয়ার প্রকল্পের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারকের ভূমিকায় আসছিল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রজেক্টের। এ দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে তারা বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে।

প্রতিষ্ঠান দুটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের গ্রিড দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেছেন, “বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দুটি কেন্দ্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ভারতকে বিকল্প হিসেবে অন্য প্রজেক্ট থেকে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে অনুরোধ করেছি।”

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।