খুঁজুন
, ,

অর্থহীন সমালোচনা নয়, যুদ্ধ জয়ের সঠিক রণকৌশল চাই:চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 July, 2020, 9:03 pm
অর্থহীন সমালোচনা নয়, যুদ্ধ জয়ের সঠিক রণকৌশল চাই:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সম্পূর্ণ অজানা-অচেনা-অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের রণকৌশল আগে থেকে নির্ধারিত থাকার কথা নয়। বাংলাদেশের তো নয়, উন্নত দেশগুলোরও ছিলো না। প্রস্ততিবিহীন এই যুদ্ধ সম্পুর্ণ নিরস্ত্র অবস্থায় শূন্য থেকেই শুরু করতে হয়েছে। তাই অযৌক্তিক সমালোচনা অর্থহীন,সক্ষমতা ও সামর্থ্যরে মাত্রা বিবেচনা এবং বাস্তবতার নিরীখে সময়োপযোগী সিদ্ধান্ত ও সম্মিলিত অংশগ্রহণ এবং সমন্বয় ছাড়া শুধু মুখের কথা বার বার আউড়িয়ে কোন ফলোদয় হবে না।

আজ ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালীর উদ্যোগে বিনামূল্যে প্রতিষ্ঠিত অক্সিজেন,জরুরী ওষুধসরবরাহ ও টেলি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণের পিক-টাইমে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। চিকিৎসা কেন্দ্রগুলোতে ঠাঁই নেই অবস্থা। তাই আক্রান্তরা কাঙিক্ষত সেবা না পাওয়ারই কথা। গণমাধ্যমে এ- নিয়ে হাহাকার ফলাও করে প্রচার হচ্ছে কিন্তু বাস্তবতা,সক্ষমতা ও চিকিৎকদের সীমাবদ্ধতার ঘাটতিগুলো তুলে ধরা হচ্ছে না। মনে রাখতে হবে তড়িঘড়ি প্রশিক্ষণ দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার তৈরী করা যায় না এবং চিকিৎসা সরঞ্জাম ও করোনা বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র আগে থেকেই ছিলো না। তাই পরিস্থিতি মোকাবেলায় সাময়িক অসুবিধা থাকলেও তা নিরসন হবে।

তিনি উল্লেখ করেন যে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কের কারণ নেই। সংক্রমন সাংঘাতিক ছোঁয়াছে হলেও মারাত্মক নয়। আক্রান্তকে সুস্থ হতে ১৪ দিন লাগে এবং ঘরে থেকেই চিকিৎসা নেয়া সবচেয়ে উত্তম।

তিনি সামনের সময়কে কঠিন বলে উল্লেখ করে বলেন, বিশ্বের সকল অর্থনৈতিক খাত ভঙ্গুর। বাংলাদেশে বিগত ১২ বছরে দারিদ্রের হার শতকরা ৭ এর নীচে নামিয়ে আনা হয়েছিল। করোনা ছোবলে মাত্র ৪ মাসে তা ৩০ শতাংশে পৌঁছেছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির চাকাকে সচল রেখেই করোনা মোকাবেলায় যুদ্ধের রণ-কৌশল নির্ধারণ করেছেন।

অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালী বলেন, মৃত্যুর আগেই মৃত্যু চাইনা। তাই জীবন বাঁচাতে সকল সামর্থ্য ও সক্ষমতা নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে আছি।

তিনি আগামীতে এই ওয়ার্ডে মাসে ১শ টি পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ ইকবাল, মহল্লা সর্দার আবু মোহাম্মদ জামাল, সমাজ সেবক দেবব্রত দাশ দেবু, মাওলানা মোহাম্মদ ইউছুফ প্রমূখ।

জহুর আহমদ চৌধুরী
উজান ঠেলে এগিয়ে যাওয়া তরী-আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জহুর আহমদ চৌধুরী শুধু চট্টগ্রামের নন, তিনি একাধারে জাতীয় রাজনীতিক এবং পাশাপাশি উপমহাদেশ খ্যাত শ্রমিক আন্দোলনের অগ্রদূত। তাঁর জীবন উজান ঠেলে সামনে এগিয়ে চলা তরী। দল ও জাতির ক্রান্তিকালে তিনি এক অদম্য শক্তি হয়ে ইতিহাসে স্বাক্ষী হয়ে আছেন।

গতকাল বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইষ্টার্ণ জোনের চেয়ারম্যান মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে তাঁর কবরে খতমে কোরআন দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে একথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালে সংকট মোকাবেলায় মরহুম জহুর আহমদ চৌধুরী প্রেরণার উৎস। তিনি রাজনীতিক ও মানবিক বিপর্যয়ে ত্রাতা হিসেবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। তাই তিনি আমাদের নির্ভরতার প্রতিক।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার পিতা রাজনীতিকে অর্থ বিত্তের ঢাল হিসেবে ব্যবহার করেননি। এই চট্টগ্রামে তিনি কোন সম্পদের পাহাড় গড়েন নি। তবু তিনি গোটা জাতির মানব সম্পদ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সলিম উল্লাহ বাচ্চু এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।