সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআনের হাফেজদের নিয়ে ইফতার মাহফিল
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের একটি রেস্তোরাঁয় বশিরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী কোরআনের হাফেজদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার শেষে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পণ, সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু।
তিনি বলেন, সমাজের কাছে সামাজিক সংগঠনগুলো দায়বদ্ধ, মানবিক মানুষগুলোই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের এবং দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করে। সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন প্রতিষ্ঠাতর দুই বছর হলেও তারা ইতোমধ্যে যৌতুক বিহীন বিয়ে, গরীব অসহায় মেয়ের বিয়ে, গরীব অসহায় মানুষের চিকিৎসাসেবা, রক্ত দানসহ বিভিন্ন দুর্যোগে যে ভুমিকা রেখেছে তা অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সহসভাপতি লায়ন কাজ্বী আলী আকবর জাসেদ, স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর সহসভাপতি মোঃ পারভেজ, সাধারন সম্পাদক মোঃ করিম, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক মোঃ আলী আরিফ, প্রচার সম্পাদক মোঃ ইউনুস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাফি, ক্রিড়া সম্পাদক মিশহারুল ইসলাম মুরাদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় খান, মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন