খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিখোঁজ দুই কন্যা শিশু উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ
চট্টগ্রামে নিখোঁজ দুই কন্যা শিশু উদ্ধার

চট্টগ্রাম নগরে নিখোঁজ দুই কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। তবে দুই জনই অপহৃত হয়নি বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, খুলশীর সেগুন বাগান এলাকার বেলাল হোসেনের কন্যা জান্নাত আক্তার গত ২৭ মার্চ তার ভাই শাহাদাত হোসেনের সাথে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি।

অন্যদিকে, হালিশহর পূর্ব রামপুরার মো. আলমগীরের কন্যা জান্নাতুল ফেরদৌস মাইশাকে ২৮ মার্চ তার মা পারভীন আক্তার বকা দিলে সে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। উভয় ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

দু’টি ঘটনাকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বের সাথে নিয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে ২ এপ্রিল গভীর রাতে খুলশী মাস্টার লেইন অগ্রদূত ক্লাবের পাশবর্তী এলাকার বাসিন্দা রেল কর্মচারী রেহানা আক্তারের বাসা থেকে জান্নাত আক্তারকে (৯) উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ জানতে পারে, জান্নাতের মা মারা গেছেন। এতিম এ শিশুকে তার বাবা ও পরিবারের অন্যদের না জানিয়ে খালাতো বোন সাজু আক্তার লালন-পালনের জন্য রেল কর্মচারী রেহানা আক্তারের বাসায় দিয়ে এসেছিলেন।

পুলিশি তথ্যে জানা যায়, নিখোঁজ অপর শিশু জান্নাতুল ফেরদৌস মাইশা (৯) পড়ালেখা না করায় মা পারভীন আক্তার গত ২৮ মার্চ সন্ধ্যায় বকা দেন। এরপর মাইশা অভিমান করে হালিশহরের পূর্ব রামপুরা এলাকার বাসা থেকে বের হয়ে যায়। পরদিন মা হালিশহর থানায় জিডি করেন। শিশু মাইশাকে উদ্ধারের জন্য সিএমপির হালিশহর থানা, নগর গোয়েন্দা শাখা, কাউন্টার টেরোরিজম ইউনিট ও পিবিআই’র একাধিক টিম উদ্ধার অভিযানে নামে।

আভিযানিক দল ওই শিশুর স্বজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি, নগরের বিভিন্ন থানায় মাইকিং এবং বাস, রেলস্টেশন, শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করে। নগরীর মনসুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আমবাগান, পলোগ্রাউন্ডসহ আশেপাশের মোড়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গতকাল ২ এপ্রিল হালিশহর বড়পুকুর পাড়ের শাহাব মিয়ার ভাড়া ঘরের মোহাম্মদ টিপুর বাসা থেকে মাইশাকে উদ্ধার করা হয়। টিপু (৩১) আনোয়ারা থানার খাসখামা ফুলগাজী বাড়ির মৃত মো. কামালের পুত্র।

জিজ্ঞাসাবাদে টিপু জানান, গত ২৮ মার্চ রাতে তিনি পুরাতন রেল স্টেশনে মেয়েটিকে বসে থাকতে দেখেন। তিনিও কাছাকাছি বসেছিলেন। রাত নয়টার দিকে তিনি চলে আসার সময় তার পিছু নেয় শিশু মাইশা। এ সময় পরিচয় জিজ্ঞেস করেও কিছুই জানতে পারেননি টিপু। আশপাশে কোনো পরিচিত বা আত্মীয়-স্বজন না পেয়ে রেলস্টেশন অনিরাপদ মনে করে মাইশাকে বাসায় নিয়ে আসেন তিনি। পরবর্তীতে ওই শিশুর পরিবারের খোঁজ করেও ব্যর্থ হন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…