খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মতো গণিত উৎসব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মতো গণিত উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে প্যাসিফিক ফাউন্ডেশন এর আয়োজনে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর সহযোগীতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব।

শনিবার সকাল ১০টায় সীতাকুণ্ড সরকারী হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। গনিত উৎসবে সীতাকুণ্ডের শতাধিক স্কুল, কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও পায়রা উত্তোলন করে গণিত উৎসব উদ্বোধন করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহনের পর গনিতের বিভিন্ন প্রশ্নের উত্তর ও গণিতকে সহজ করার উপর গুরুত্ব দিয়ে উম্মুক্ত আলোচনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

গণিত উৎসবের ২য় পর্বে ফলাফল ঘোষনা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন। প্রধান আলোচক ছিলেন সচিব জসিম উদ্দিন মাহমুদ।

ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে ও প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ আবেদীন আল মামুন এর সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণিত অলিম্পিউটার কমিটির সেক্রেটারী মুনির হাসান, সীতাকুণ্ড সরকারী বালিকা কলেজ এর অধ্যক্ষ দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন,অধ্যক্ষ নুরুল কবির, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সেক্রেটারী লিটন চৌধুরী,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সীতাকুণ্ড শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিব উল্লাহ সেক্রেটারী আবু বকর,বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর একাডেমিক কো-অর্ডিনেটর আশরাফুল আলম শাকুর, একাডেমিক সদস্য তুয়ার হক পায়েল, একাডেমিক সদস্য মোঃ ইমরান প্রমুখ।

গণিত উৎসবে জুনিয়র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বিভাগে ১০জন শিক্ষার্থীথেকে ক্রেষ্ট ও সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। প্রত্যেক বিভাগের মেধাবী প্রথম ৫জন করে ১৫জন মেধাবী শিক্ষার্থী বিভাগীয় গণিত অলিম্পিইয়াডে অংশ গ্রহণ করার সুযোগ দেওয়ার ঘোষনা দেওয়া হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…