খুঁজুন
, ,

শেখ হাসিনা’র নেতৃত্বে দিচ্ছেন বলেই বাংলাদেশর মানুষ সুখে আছে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 April, 2023, 9:30 pm
শেখ হাসিনা’র নেতৃত্বে দিচ্ছেন বলেই বাংলাদেশর মানুষ সুখে আছে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিজ উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (৯ এপ্রিল) বিতরণ কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটি মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছলে বলে কৌশলে দেশের বিদ্যমান পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শ্রমিক শ্রেণী যাতে কোন বিভ্রান্তির চোরাবালিতে পা না দিয়ে শ্রমিক মালিক বিরোধের ইস্যু তৈরি না করে এবং কল-কারখানাসহ সকল ক্ষেত্রে উৎপাদনের চাকাকে সচল রাখে। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে চায়। এমনকি রমজান মাসেও নিত্য পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যারা এসব করছে তার ভালো মানুষ নয়, এবং সমাজের জন্য ক্ষতিকারক।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা টিসিবি’র মাধ্যমে এক কোটি মানুষ কে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিচ্ছেন।

তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। কিভাবে মানুষ ভালো থাকবে সেই কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যা যখন দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তখন বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে ব্যস্ত। তারা সুযোগ খুঁজছে কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। করোনার দুর্যোগকালীন সময় থেকে শুরু করে কোন দুর্যোগে বিএনপি’র নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় নাই। তারা সু্যোগ পেলে আবার দাঙ্গা-হাঙ্গামা, আগুন সন্ত্রাস করার চেষ্টা করবে। বিএনপি জামায়াত আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে এই সন্ত্রাসী গোষ্ঠী কে ঐক্যবদ্ধ আমাদের এদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নগরীর দারুল ফজল মার্কেটে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক নেতা আবুল হোসেন বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএনটি সিবিএর সভাপতি ছাবের আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল লতিফ, রেল শ্রমিক লীগের অরুন চন্দ্র, সাইমন হোসেন ভোর, দর্জি শ্রমিক লীগের জামাল উদ্দীন লিটন, মোঃ ফরিদ, পুরাতন কাপড় ক্ষুদ্র সমিতির কামাল উদ্দীন বাদল, খাতুনগঞ্জ লোডিং আন লোডিং সভাপতি মোঃ ইব্রাহিম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের মোঃ জাফর, নাসির উদ্দীন, চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির শাহজাহান ভূইয়া, চট্টগ্রাম বন্দর শ্রমিক লীগের মাহবুবুর রহমান লিংকন, হোটেল রেস্টুরেস্ট শ্রমিক ইউনিয়নের মোঃ ফারুক, মোঃ মিজান, রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর, রেল শ্রমিক লীগের রকিবুল আলম সাজ্জী, রাজেস বড়ুয়া প্রমুখ।

২৩নং পাঠানতুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওহেদুর রহমান মহসিন সঞ্চালনায় বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দন ধর, সদস্য হাজ্বী দোস্ত মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রোকন, কাজী আনোয়ার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান, নিয়াজ আহমেদ খান, হাজ্বী শামসুল হক, হাজ্বী ইদ্রিস মিয়া প্রমুখ।

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম।মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরু সওদাগর, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সাবেক যুবনেতা বখতিয়ার ফারুক প্রমুখ।

Feb2
Feb2

হাসিনাকে এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ করেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 August, 2026, 3:21 pm
হাসিনাকে এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ করেছে বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প‌ন ত্বরা‌ন্বিত করতে দি‌ল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের স‌ঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ অনু‌রোধ করা হ‌য়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিকদের ব্রিফ করে এ তথ্য জানান।

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 August, 2026, 3:10 pm
বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে

বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকবে এবং সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, ইস্যু আসবে। সেগুলো সমাধান করতে হবে। ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক। আমাদের দেশের প্রধানমন্ত্রীও সুন্দর সম্পর্ক চান। ভবিষ্যতে ভালো কিছু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো নির্দিষ্ট ইস্যু রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না। ইস্যু তো বাড়িতেও থাকে। আমি যখন বাড়ি যাই, বাড়িতেও ইস্যু থাকে। কিন্তু কোনো ইস্যু আমরা সমাধান করতে পারি এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।

তিনি বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা বসে আলোচনা করে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত দুই দেশই প্রাণবন্ত গণতন্ত্র। দুই দেশের সাধারণ মানুষই ভালো সম্পর্ক চায়। ভারতের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশার মধ্যেও মিল রয়েছে।

দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতার কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না। আমাদের প্রতিবেশীকেও বদলাতে পারবেন না। আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি গত দুই মাসে বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন। এতে তিনি অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রথম সাক্ষাতে তার মনেই হয়নি যে এটি প্রথমবারের সাক্ষাৎ। অত্যন্ত আন্তরিক ও বিনয়ী পরিবেশে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও আলোচনা আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘পিপল টু পিপল’ যোগাযোগের ওপর গুরুত্ব দিতে হবে। দুই দেশের নেতারা একসঙ্গে বসলে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে এবং সেগুলোর সমাধানের পথও বের হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ভালো রাখার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীও আগ্রহী।

দুই দেশের সরকার কবে বৈঠকে বসবে এবং আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই দেশের নেতৃত্বের বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবই ভালো হবে।

তিনি আরও বলেন, ইস্যু থাকবে, বাংলাদেশের ইস্যু থাকবে, ভারতের ইস্যু থাকবে। কিন্তু মানুষের ইস্যু একটাই ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ইস্যুগুলো সমাধান করতেই হবে। আমি খুবই আত্মবিশ্বাসী, আগামী দিনগুলো ভালোই হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 August, 2026, 2:53 pm
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের সংখ্যা। এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

যা গতবছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, গতবছর পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন।

এবার পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ হাজার শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ। গত বছর ছিল ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ। গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ। কক্সবাজারে পাসের হার ৫৭ দশমিক ৩ শতাংশ, গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙামাটিতে ৪১ দশমিক ১৭ শতাংশ, গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ। খাগড়াছড়িতে পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ, গত বছর ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। বান্দরবানে পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ। এবার ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।