খুঁজুন
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইইবি’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রকৌশলীদের ৬ দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে আইইবি’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রকৌশলীদের ৬ দাবি

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৭ মে রোববার সকাল ৯টায় জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন করা হয়।

এরপর শপথ বাক্য পাঠ, সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সকাল ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করে প্রকৌশলীদের ৬টি দাবি উপস্থাপন করেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন।

দাবিগুলো হলো-প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদগুলোতে প্রকৌশলী পদায়ন করা, পলিটেকনিক্যাল শিক্ষকদের বর্তমান চাকুরী কাঠামো পরিবর্তন করা, প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থার প্রবর্তন করা, বেসরকারী প্রকৗশলীদের জন্য চাকুরী বিধি প্রণয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ক্যাডারভূক্ত করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করা।

সংবাদ সম্মেলনে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন সাংবাদিকদের জানান, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত উন্নয়ন ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজ অগ্রণী সেনানী হিসেবে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। দেশের সামগ্রিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, প্রকৌশলীরাই প্রযুক্তির ধারক ও বাহক। বিশ্বে উচ্চ মর্যাদার অধিকারী হতে হলে প্রকৌশল ও প্রযুক্তিগত জ্ঞানে সমুদ্ধ ও শক্তিশালী হতে হয়। তাই প্রকৌশলীদের মেধাকে সর্বোত্তম কাজে লাগানো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মূল লক্ষ্য। তাদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যে সকল সমস্যা বর্তমানে প্রধান সমস্যা তার বেশীর ভাগই প্রযুক্তি নির্ভর যেমন-বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, জলাবদ্ধতা ও যানজট নিরসন, শিল্প-কারখানার নিরাপত্তা ও ভবন ধস ইত্যাদি। কিন্তুু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এসব সেক্টরে ব্যবস্থাপনা অনেকটা আমলা নির্ভর। প্রকৌশল সেক্টর নির্ভরকে গতিশীল করে কাঙ্খিত ফল অর্জনের লক্ষ্যে প্রকৌশল ব্যবস্থাপনার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস. এম. শহিদুল আলম চট্টগ্রাম কেন্দ্রের সার্বিক কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এর আগে ব্যান্ড পার্টি, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বিভিন্ন প্লে-কার্ডসহ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটিট আইইবি, চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাজীর দেউরি মোড়, আলমাস সিনেমা মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার মোড় হয়ে পূনরায় কেন্দ্রে এসে শেষ হয়।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এস.এম. শহিদুল আলম, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম.এ রশীদ, নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, নব-নির্বাচিত সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রাক্তন চেয়রম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ও প্রাক্তন ভাইস-চেয়রম্যান প্রকৌশলী উদয় শেখর দত্তসহ আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন নেতৃবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ এবং নব-নির্বাচিত নেতৃবৃন্দরাসহ দু’শতাধিক প্রকৌশলী এসময় উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টায় কেন্দ্রের প্রাক্তন নির্বাহীদের সংবর্ধনা, আলোচনা ও স্মৃতিচারণ এবং রাত সাড়ে ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়। এছাড়া ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রাতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে একটি আলোচনা অনুষ্ঠান প্রচারিত হয়।

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।