খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ, কাউন্টারে বিক্ষুব্ধ যাত্রীদের ব্যাপক ভাংচুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ, কাউন্টারে বিক্ষুব্ধ যাত্রীদের ব্যাপক ভাংচুর

সীতাকুণ্ড প্রতিনিধি: খারাপ আবহাওয়ার কারণে কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ব্যাপক ভাংচুর চালিয়েছে কুমিরা কাউন্টারে।

বুধবার (২৮ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার কুমিরা ঘাট এলাকায় এঘটনা ঘটে। ঈদে সন্দ্বীপে যাওয়ার জন্য ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে হাজারো যাত্রী ভোর থেকে টিকেটের জন্যে কুমিরা ঘাটে অবস্থান করে। সাগরে ৩ নাম্বার সিগনাল চলার ফলে সাগর এ কি করছিস সাগর উত্তাল থাকায় ঘাট কর্তৃপক্ষ জাহাজ চলাচল বন্ধ রাখে। এতে বাড়ি ফেরার অপেক্ষায় হাজারো যাত্রী বিক্ষুব্ধ হয়ে উঠেন। উত্তেজিত যাত্রীদের শান্ত করতে ঘাট কর্তৃপক্ষ সকালে উদ্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে সকালে সন্দ্বীপ থেকে একটি জাহাজ নিয়ে আসেন। সেই জাহাজে করে প্রায় ১ হাজার যাত্রী সন্দ্বীপে ফিরে। এরপর আরো ১ হাজারের অধিক যাত্রী কুমিরা ঘাটে আটকা পড়েন। বিষয়টি কুমিরা ঘাট কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা পরিষদ, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে অবহিত করলেও আবহাওয়া অনুকুলে না থাকায় জাহাজের ক্যাপ্টেন জাহাজ চালাতে অপারগতা প্রকাশ করেন। ফলে কাউন্টার থেকে টিকেট বিক্রি বন্ধ রাখা হয়। হাজারো যাত্রীর বাড়ি যাওয়া অনিশ্চিত হলে বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় তারা কাউন্টারে ব্যাপক ভাংচুর করে। অফিসের সমস্ত দরজা, জানালা, গ্লাস, চেয়ার- টেবিল ভেঙে ফেলে। বিক্ষুব্ধ যাত্রীরা অফিসে সমস্ত আসবাবপত্র ভেঙে সাগরে ফেলে দেয় এবং কাউন্টার থেকে নগদ সাড়ে তিনলক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা, নৌ পুলিশ, কোষ্টগার্ড ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দ্বীপ থেকে কুমিরা আসা নরুত্তম বনিক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাজারো যাত্রী টিকেট না পেয়ে কাউন্টারে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তারা সব জিনিসপত্র সাগরে ফেলে দেয়। কুমিরা ঘাট পরিচালক নয়ন জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে কর্তৃপক্ষের নির্দেশে জাহাজ বন্ধ রাখা হয়। এরপরও যাত্রীদের কথা বিবেচনা করে সকালে একটি জাহাজ পাঠানো হয়। এরপর আরো ১ হাজারের মতো যাত্রী আটকা পড়লে বিষযটি কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্ত জাহাজ চলাচল অনুকূলে না থাকায় ক্যাপ্টেন জাহাজ ছাড়তে রাজি হননি। যার ফলে বিক্ষুব্ধ যাত্রীরা কাউন্টার ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং ক্যাশের নগদ সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি বলেন, জাহাজ ছাড়া না ছাড়ার বিষয়টি আমাদের অনুকূলে নয়। আবহাওয়া খারাপ হলে কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া জাহাজ ছাড়া যায়না। একটা দূর্ঘটনা ঘটলে সেটা আমাদের উপর বর্তাবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজারো সন্দ্বীপবাসী পরিবার পরিজনের সাথে ঈদ করতে না পেরে ক্ষুব্দ হয়ে ফিরে যান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…