খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে চলন্ত গাড়ি থেকে টোল আদায় শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ
পদ্মা সেতুতে চলন্ত গাড়ি থেকে টোল আদায় শুরু

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয়ভাবে ইলেক্ট্রনিক টোল সিস্টেম (ইটিসি) কার্যক্রম চালু হয়েছে। বুধবার (০৫ জুলাই) সকালে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় তৈরি করা স্মার্ট বুথের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন সেতু বিভাগ সংশ্লিষ্টরা।

জানা গেছে, এই পদ্ধতিতে সেতুর দুই প্রান্তে একটি করে দুটি লেনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হবে। এতে নগদ টাকা লেনদেন করতে হবে না এবং টোল প্লাজায় থামাতে হবে না কোনো যানবাহন। রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে। এতে সময় লাগবে ২-৩ সেকেন্ড।

সেতু সচিব মো. মঞ্জুর হোসেন বলেন, টোল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন বুথ স্থাপন করেছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের জন্য যানবাহনের উইন্ডশিল্ডে লাগাতে হবে বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই প্রি-পেইড কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে অটোমেটিক টোলিং সিস্টেমে। ডিজিটাল পেমেন্টের জন্য যানবাহনে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত আরএফআইডি ট্যাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলক চলবে। শিগগিরই পুরোদমে কার্যক্রম শুরু হবে। এই পদ্ধতির মাধ্যমে পদ্মা সেতুতে এখন থেকে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। ট্রায়াল শেষে এর রেজাল্টের ওপর নির্ভর করবে আমরা স্মার্ট লেনের সংখ্যা আরও বাড়াবো কি না। যারা ক্যাশ দিয়ে যেতে চাইবে তাদের জন্যও অপশন আপাতত থাকবে। চারটা পদ্ধতি আমরা চালু করার চেষ্টা করছি। সেগুলো হলো ক্যাশলেস, টাচ এন্ড গো, ক্যাশ, ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবহার।

তিনি বলেন, যানবাহনগুলোকে স্মার্ট টোল সিস্টেমের আওতায় আনার উদ্দেশ্যে একটি রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। যারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে চায়, তারা করতে পারবে। প্রথমবারের মতো আমরা দেখলাম এটা কাজ করে কি না। কিছু হয়তো ত্রুটি বের হবে, সেগুলো আমরা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে সংশোধন করে নেবো।

কারও যদি কার্ড থাকে, সেই কার্ড টাচ করে চলে যেতে পারবে। টোল বুথে তাকে ক্যাশ বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে না। এর বাইরেও প্রতিটি বুথে ক্যাশ এবং ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার করে যাওয়ার সুযোগ থাকবে। আমরা চাচ্ছি মানুষ যাতে ক্যাশ ট্রান্সেকশন না করে পদ্মা সেতু পার হতে পারে। কাউকে কোনো ক্যাশ টাকা দিতে হচ্ছে না, দাঁড়াতে হচ্ছে না, স্পিডে যেতে পারছে, আমাদের টোল কালেকশনেও স্বচ্ছতা থাকছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, আপাতত মাওয়া ও জাজিরা প্রান্তের দুটি বুথে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ে ইলেক্ট্রনিক টোল সিস্টেম (ইটিসি) এর পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়েছে। রাত ১২টা থেকেই এই কার্যক্রম শুরু করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…