খুঁজুন
, ,

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 July, 2023, 10:44 am
নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে সেনা সদস্যরা দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেছে। এমনকি অভ্যুত্থানের পর সংবিধান ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে সৈন্যরা।

এছাড়া দেশব্যাপী রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের সৈন্যরা জাতীয় টিভিতে সামরিক অভ্যুত্থানর কথা ঘোষণা করেছে। তারা বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করেছে এবং পশ্চিম আফ্রিকার এই দেশটির সীমান্তও বন্ধ করে দিয়েছে।

বিবিসি বলছে, নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা আটক করে রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অটল সমর্থন’ জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাজুমের সাথে কথা বলেছেন এবং তাকে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

মোহাম্মদ বাজুম পশ্চিম আফ্রিকায় ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্র বলে পরিচিত।

বুধবার নিজের পেছনে অন্য নয়জন ইউনিফর্মধারী সৈন্যকে সাথে নিয়ে টিভিতে অভ্যুত্থানর ঘোষণা দেন নাইজারের সেনাবাহিনীর কর্নেল মেজর আমাদু আবদ্রামানে। সেখানে তিনি বলেন, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী… দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি।’

তার দাবি, ‘নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দেশের সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা তাদের প্রতিদিনের দায়িত্ব সামলাবেন।

মেজর আমাদু আবদ্রামানে বলেন, ‘আমাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করার জন্য সকল বিদেশি অংশীদারদের বলা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হবে।’

এসময় তিনি কারফিউ জারিরও ঘোষণা দেন। আবদ্রামানে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে।

তার দাবি, সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড (সিএলএসপি)-এর হয়ে কাজ করছে।

এর আগে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে সামরিক বাহিনীর সদস্যরা আটকে রেখেছে বলে খবর বের হয়েছিল। বুধবার সকালের দিকে রাজধানী নিয়ামিতে সেনাবাহিনীর যানবাহন প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ করে রেখেছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানায়।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করে।

Feb2
Feb2

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 October, 2026, 9:55 am
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 October, 2026, 9:13 am
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 10 October, 2026, 8:35 pm
কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তার লাশ দেশের আনার প্রস্তুতি চলছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। ‍তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।