লক্ষীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ৩
লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপ ভ্যান উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পিকআপ ভ্যানটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। পিকআপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, রাস্তার পিচ ঢালাইয়ের কাজে সকালে পিকআপ ভ্যানে করে আদিমনগর থেকে হাজিপাড়া যাচ্ছিলেন ২০ জন শ্রমিক। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে রফিক, খোরশেদ ও মফিজ নামে তিন শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের বাড়ি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে।


আপনার মতামত লিখুন