খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় এসব উপ-কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি

চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্য সচিব ওবায়দুল কাদের। এ কমিটির সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

উপ-কমিটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটির মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক, সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।

নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান, সদস্য সচিব তারানা হালিম।

দফতর ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান।

লিয়াজোঁ উপ-কমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম, সদস্য সচিব বিএম মোজাম্মেল হক।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, সদস্য সচিব সানজিদা খানম।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী, সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ।

মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

পেশাজীবী সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান, সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।

আইটি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

বিদেশি মিশন/সংস্থা উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সদস্য সচিব ড. শাম্মী আহমেদ।

সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু, সদস্য সচিব অসীম কুমার উকিল।

অর্থ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।

ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী, সদস্য সচিব সিরাজুল মোস্তফা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…