খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ
দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য শীঘ্রই দুটো স্কুল করা হবে।

শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যককে স্ব স্ব অবস্হানে থেকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

তিনি গতকাল শুক্রবার (৩ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উপশহর আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নববর্ষ বরন উপলক্ষে বিজয় উৎসব – ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।

মাদামের একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে – প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম কর্নফুলী উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক – আলহাজ্ব হায়দার আলী রনী।

মোঃ আবুল কাশেমের পরিচালনায় এবং মঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা- এস,এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম, এ ছবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের শারজাহ শাখার ম্যানেজার শওকত আকবর ভুঁইয়া, আবুধাবি আওয়ামিলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মোঃ নুর হোসেন, শাহজাহান মিয়াজি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ বাবুল, আইয়ুব খান, গুরুদাশ, মোঃ জিকরিয়া, মোঃ আইয়ুব, মোঃ ইসমাইল মোহাম্মদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন, মোঃ ইউছুপ ইঃ আবদুল আলিম, হাজী মোহাম্মদ শফি, শুভাশ শিল, সুমন বড়ুয়া সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, বেলাল ছালেহ মোঃ ইব্রাহিম বাদশা, মোহাম্মদ হারুন, মোঃ ইউছুফ, মোঃ মুসা প্রমুখ।

মাদামসহ আশেপাশের বিভিন্ন জায়গার আওয়ামী ঘরণার অনেক নেতাকর্মী ও প্রবাসীদের উপস্হিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসেও সকলকে স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। প্রবাসে স্থানীয় আইন কানুন মেনে এই ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি আরও বলেন, দেশীয় কমিউনিটির ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে দুবাই ও শারজাতে কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…