খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ:দীপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ:দীপ্তি

আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম- ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ ৬ জানুয়ারী ২০২০ ইং সোমবার বিকালে চকাবজারস্থ ঘাসিয়া পাড়া থেকে গণসংযোগ শুরু হয়ে কেবি আমান আলী রোড় হয়ে আতুরার দোকান, রাহত্তার পুল হয়ে বড় কবরস্থান মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন নগর যুবদল নেতৃবৃন্দ।

উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে বড় কবরস্থান মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ। লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে জনগণ আজ দিশেহারা। আওয়ামীলীগ শুধু নিজ দলীয় নেতা কমীদের ভাগ্য উন্নয়নে কাজ করে। জাতীয়তাবাদী শক্তি দেশ তথা জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে।

তিনি এ সময় আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডবাসীকে আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ক্যাসিনো লীগ, ধর্ষণ লীগের উন্নয়নের সুফল সুইচ ব্যাংকে পাচার হচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দেশের মানুষ ভাল নেই। আওয়ামীলীগের উন্নয়নের বিজ্ঞাপন দেখতে দেখতে জনগণ এখন বিরক্ত। তিনি এ সময় পূর্বষোলশহর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

৬ নং পূর্বষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এস. এম শফিউল্লাহ মামুন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম শহিদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মুহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, গুলজার হোসেন, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, আলাউদ্দিন, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, জিয়াউল হক মিন্টু, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, শেখ কামাল আলম, আশরাফ উদ্দিন, জসিম উদ্দিন, সাইদুল হক, দেলোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য কলিম উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, থানা যুবদলের আব্দুল জলিল, মোহাম্মদ ইকবাল, মোঃ সেলিম, সোহেল, জাহেদ, শফিউল বশর সাজু, মোঃ মিজান, শওকত খান রাজু, মোরশেদ কামাল, শাহেদ খান পারভেজ, শাহ আলম, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, রিদুয়ান, জাবেদ আলী, সুজাত হোসেন সুজন, সাদ্দাম, দিদার, জালাল, ইয়াসিন, বাদশাহ, ইউসুফ, তাহের, রাজু মিঞা, রাশেদ, সাইফুল, ফয়সাল, মোঃ মুজাহিদ, সাইফুল আলম, আমজাদ, হাসান তোফা, মাসুদ আলম, রাসেল খান, এম এস অভি, আজিম, মোঃ রুবেল, বাবুল প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…