সীতাকুণ্ড প্রেসক্লাবে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরন
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয় । এফ.আর ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পৌরসদর, বাড়বকুণ্ড, কুমিরা, বার আউলিয়া, ভাটিয়ারী এলাকার পত্রিকা হকারদের মাঝে উক্ত কম্বল বিতরন করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে, এম রফিকুল ইসলাম। তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্যেগ নেওয়ায় এফ.আর ফাউন্ডেশন এবং সীতাকুণ্ড প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো। আবুল খায়ের, প্রেসক্লাবের সদস্য সাইদুল হক, কামরুল ইসলাম দুলু ও শেখ সাইফুল ইসলাম রুবেল।



আপনার মতামত লিখুন