খুঁজুন
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্ডক্লাস নিয়েও চবির ভিসি হন নওফেলের ‘খাস লোক’ আবু তাহের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
থার্ডক্লাস নিয়েও চবির ভিসি হন নওফেলের ‘খাস লোক’ আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের ডামাডোলের মধ্যেই ফাঁস হলো উপাচার্য ড. আবু তাহেরের শিক্ষাগত যোগ্যতার সনদ। তার এসএসসি, এইচএসসি ও পিএইচডি সনদ গণমাধ্যমের হাতে এসেছে। সনদ অনুযায়ী চবি উপাচার্যের উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ফলাফল ছিল ‘থার্ড ক্লাস!’

একাধিক সনদ বিশ্লেষণে দেখা যায়, ১৯৭৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি। সেসময় পরীক্ষয়া টেনেটুনে থার্ড ক্লাস তুলতে সক্ষম হন। এর আগে ১৯৭৭ সালে মাধ্যমিকে (এসএসসি) পান সেকেন্ড ক্লাস। ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সনদ নেন তিনি।

বিজ্ঞান বিভাগ থেকে থার্ড ক্লাস পাওয়া কেউ যেখানে শিক্ষার্থী হওয়ার যোগ্যতাই রাখে না, সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীভাবে হলেন, সেই প্রশ্নই এখন উঠেছে। এমন রেজাল্টধারীকে আওয়ামী লীগ সরকার দুই বার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য করেছে। সবশেষ চবি উপাচার্যের চেয়ারেও বসিয়ে দিয়েছে। আবু তাহের পিএইচডিও করেছেন চবি থেকেই!

রোববার (১১ আগস্ট) শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ড. আবু তাহের। যদিও পদত্যাগপত্রটি প্রকাশ্যে আসে সোমবার।

সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন, দেশের শিক্ষাব্যবস্থা কতটা দলীয়করণ হলে সরকার থার্ড ক্লাস পাওয়া একজনকে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়। অথচ এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক মতের অনেক শিক্ষকেরও ফার্স্টক্লাস রেজাল্টের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য তারা গেছেন হার্ভাড, ক্যাম্ব্রিজ, অক্সফোর্ড, ডারহামসহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে। তাদের কিন্তু সরকার উপাচার্য পদে নিয়োগ দেয়নি।

অভিযোগ উঠেছে, উপাচার্য পদ পেতে আবু তাহেরকে সদ্য সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে বিভিন্নভাবে ম্যানেজ করতে হয়েছে। বেশ কাঠখড় পুড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নওফেলদের মালিকানা পাইয়ে দিতে তিনিই ম্যানেজারি করেছেন। এ কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তাকে দুই বার সদস্য করা হয়। এই পদে থেকেই নওফেলের হয়ে কাজ করেছেন তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের পর ২০১০ সাল থেকেই আবু তাহের সরকারি পদ-পদবি নিয়েই চলছেন। গত ১৪ বছরে একদিনের জন্যও তাকে পদ ছাড়া থাকতে হয়নি। শুরুতেই ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তাকে নিয়োগ দেয় সরকার। সেখানে আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় চার বছর মেয়াদ পূর্তির আগেই তাকে বহিষ্কার করার সুপারিশ করে ট্রাস্টি বোর্ড। সেখান থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর শাস্তির বদলে তাকে দলীয় বিবেচনায় পুরস্কার দেওয়া হয়। তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয় সরকার। ওই বিশ্ববিদ্যালয়েও বড় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাকে কিছুদিনের মাথায় বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর যেকোনো উপায়ে এই থার্ড ক্লাসধারী শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হয়ে যান। নিয়ম অনুযায়ী— একবারের বেশি কেউ সদস্য পদে থাকতে না পারলেও তাকে দ্বিতীয় মেয়াদে নওফেল ইউজিসির সদস্য বানায়। ইউজিসি সদস্যের প্রভাব খাটিয়ে নওফেলের হাতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তুলে দেওয়ার ম্যাকানিজম তৈরি করার পুরস্কারস্বরূপ থার্ড ক্লাসধারী প্রফেসর আবু তাহেরকে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়।

উপাচার্য পদে নিয়োগ পেয়েই নিজেকে সাধু হিসেবে পরিচয় ঘটাতে তিনি খড়্‌গহস্ত হয়ে উঠেন। কোটা সংস্কার ইস্যুতে তিনিই প্রথম সরকারকে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের পরামর্শ দেন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে দেড় মাস সময়ের মধ্যে ৪ থেকে ৫ দিনও উপাচার্য চট্টগ্রামে থাকেননি। বিশ্ববিদ্যালয়ের কাজ ফেলে তিনি ঢাকায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন।

আন্দোলন চলাকালীন সময়ে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ উপাচার্য আবু তাহেরের আমেরিকা সফরের দিনক্ষণও ঠিকঠাক ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টাকায় বিমান টিকিটও বুকিং করা হয়। কিন্তু আন্দোলনের কারণে নওফেল যেতে অপারগতা প্রকাশ করায়, আবু তাহেরের আর মন্ত্রীর সঙ্গে ভ্রমণবিলাস করা সম্ভব হয়ে ওঠেনি।

ইউজিসির সদস্য হিসেবে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনিয়মকে বৈধতা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আবু তাহেরের বিরুদ্ধে। সেই টাকা থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ম্যানেজ করে এবং নওফেলকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলের সুযোগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ভাগিয়ে নেন।

অভিযোগ রয়েছে, কোটা আন্দোলনের শুরুতেই ছাত্রদের ওপর বলপ্রয়োগ করতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আবু তাহের। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রাতারাতি হল থেকে বের করে দিতে প্রক্টরিয়াল বডিকে চাপ দেয় আবু তাহের। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মিছিল করায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনাও দেন।

শেখ হাসিনার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টদের পদত্যাগের দাবি তোলার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডি ও তিন হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন উপাচার্যকে। কিন্তু আবু তাহের পদত্যাগপত্র দিতে গড়িমসি করে। তবে শেষমেশ শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পদত্যাগকারী উপাচার্য আবু তাহেরকে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ (শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ) গ্রহণযোগ্য হবে না।

Feb2

প্রথম ম্যাচেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
প্রথম ম্যাচেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

নেইমারকে ছাড়া মরক্কোর বিপক্ষে খেলতে নামা ব্রাজিল শুরুতে ছিল ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। আর ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা।

ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ করতে পারেননি এই স্ট্রাইকার।

এদিকে ব্রাজিল কেবল গুছিয়ে উঠছিল, ঠিক এমন সময় ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে এগিয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের দেওয়া চমৎকার এক পাসে বল পেয়ে ব্রাজিলের জাল কাঁপান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলের। ঠিক ১১ মিনিট পর দুর্দান্ত এক একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৩২তম মিনিটে বাম প্রান্ত থেকে মরক্কোর এক ডিফেন্ডারকে দারুণ ড্রিবলিংয়ে কাটিয়ে বক্সে ঢুকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই শট রুখতে পারেননি। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে এটি ভিনিসিয়ুসের ৫০তম আন্তর্জাতিক গোল।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুই দল রক্ষণ আগলে বেশ কিছু আক্রমণ চালায়। তবে প্রথমার্ধের তুলনায় কিছুটা ম্লান ছিল মরক্কো। এ সময় ব্রাজিলই বেশি ভালো খেলার চেষ্টা করে। যদিও ৯৯ মিনিটে তাদের রক্ষণে কিছুটা ভয় ছড়ায় হাকিমির দল। যোগ করা সময়ে (৯৯ মিনিট) মরক্কো মিডফিল্ডার এল আয়নাউয়ির দুরপাল্লার শট ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার না ঠেকালে ফল ভিন্ন হতে পারত।

কার্লো আনচেলত্তির ব্রাজিলকেও হয়তো বিশ্বকাপের যাত্রায় পয়েন্ট হারাতে হতো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ‘সি’ গ্রুপের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ‘আফ্রিকান ব্রাজিল’ মরক্কোকে।

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের ঐতিহাসিক ড্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের ঐতিহাসিক ড্র

ম্যাচের ঘড়িতে তখন চলছে যোগ করা সময়ের খেলা। ডাগআউটে সুইসরা যখন ৩ পয়েন্ট পাওয়ার আনন্দে উৎসব শুরুর অপেক্ষায়, ঠিক তখনই ঘটল সেই নাটকীয়তা। সুইজারল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ১-১ ব্যবধানে ঐতিহাসিক ড্র আদায় করে নিল এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

আর এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার। এর আগে যতবার খেলেছে, প্রতিটি ম্যাচেই হেরেছে কাতার।

ম্যাচের শুরু থেকেই কাতারকে চেপে ধরা সুইজারল্যান্ড কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিল প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। ডি-বক্সের ভেতর ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদাকে পরাস্ত করে বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এই গোলের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রথম পেনাল্টি গোলের ঐতিহাসিক রেকর্ড গড়েছিল সুইজারল্যান্ড।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অল-আউট ফুটবলের চেষ্টা করে কাতার। সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের কড়া রক্ষণভাগের সামনে বারবার তাদের আক্রমণগুলো থমকে যাচ্ছিল। নির্ধারিত ৯০ মিনিট শেষেও যখন স্কোরলাইন ১-০, তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ।

ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের ডি-বক্সের ভেতর এক কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করে কাতারকে সমতায় ফেরায় তাদের স্ট্রাইকার। গ্যালারিতে থাকা হাজারো কাতার সমর্থককে উল্লাসে ভাসিয়ে রেফারির শেষ বাঁশির সাথে সাথেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

শনিবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ইতোমধ্যে খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।