সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ রাত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।



আপনার মতামত লিখুন