খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে থেকে নতুন সময়ে চলবে ট্রেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ
আজ থেকে থেকে নতুন সময়ে চলবে ট্রেন

বাংলাদেশ রেলওয়েতে চলমান ৫০টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) থেকে এটা কার্যকর হবে। চলাচলের শিডিউল রক্ষায় এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

পশ্চিমাঞ্চলের ২৮ এবং পূর্বাঞ্চলের ২২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৬টি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনও পরিবর্তন হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ঢাকা-পঞ্চগড় রুটের ‘একতা’ ও ‘দ্রুতযান’ এক্সপ্রেসে কোনো সাপ্তাহিক বন্ধ থাকছে না। চিলাহাটি থেকে খুলনা রুটের ‘সীমান্ত এক্সপ্রেস’ সোমবার এবং সান্তাহার-দিনাজপুর রুটের ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ রোববার বন্ধ থাকবে।

রাজশাহী-খুলনা রুটের ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ শনিবারের পরিবর্তে মঙ্গলবার এবং রাজশাহী-ঢাকা রুটের ‘ধূমকেতু এক্সপ্রেস’ শুক্রবারের পরিবর্তে বুধবার, ঢাকা-রাজশাহী রুটে বৃহস্পতিবার বন্ধ থাকবে। রাজশাহী-পাবনা রুটে ‘পাবনা এক্সপ্রেস’ সোমবার, রাজশাহী-ঢাকা রুটের ‘বনলতা এক্সপ্রেস’ শুক্রবার, ঢাকা-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ বুধবার, ঢাকা-কুড়িগ্রাম রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল বুধবার, ঢালারচল শাটল সোমবার এবং ঢাকা-টাঙ্গাইল রুটের টাঙ্গাইল কমিউটার শুক্রবার বন্ধ থাকবে। রাজশাহী-গোবরা রুটের চলাচলরত ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সোমবার বন্ধ থাকবে। ট্রেনটি গোবরা-রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সুবর্ণ এক্সপ্রেস’ কমলাপুর থেকে বিকেল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় ছাড়বে। ঢাকা-মোহনগঞ্জ রুটের ‘হাওর এক্সপ্রেস’ রাত ১১টা ৫০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। বাকি ২০ ট্রেনের সময় ৫ থেকে ৪০ মিনিট বদল হয়েছে।

রেলের পশ্চিমাঞ্চলে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৫০ মিনিটে কমলাপুর থেকে ছাড়বে। খুলনা থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ এক ঘণ্টা ২০ মিনিট এগিয়ে কমলাপুর থেকে ৬টা ৪০ মিনিটে ছাড়বে।

উপরোক্ত ট্রেনগুলোব্যতীত অন্যান্য ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পশ্চিমাঞ্চলের নয়টি আন্তনগর ট্রেন নতুন করে যেসব স্টেশনে যাত্রাবিরতি করবে—

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…