পদত্যাগ করলেন পিএসসি’র চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:০৩ সন্ধ্যা
পদত্যাগ করলেন পিএসসি’র চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসি’র সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন, তবে দুজন সদস্য এখনও পদত্যাগ করেননি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কারণ তাদের ফোন বন্ধ রয়েছে।

এর আগে গত শনিবার পিএসসি সংস্কার নিয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের পরীক্ষাগুলো শুরু করতে হবে। তরুণ প্রজন্মের দাবি ও প্রয়োজনের বিষয়টি মনে রাখতে হবে।

Feb2
Feb2