খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি আন্দোলনেও খোড়া, নির্বাচনেও খোড়া : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০, ৫:০৬ অপরাহ্ণ
বিএনপি আন্দোলনেও খোড়া, নির্বাচনেও খোড়া : ওবায়দুল কাদের

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ বিএনপি আন্দোলনেও যেমন খোড়া, তেমনি নির্বাচনেও খোড়া। এ কারণে তারা নির্বাচনের আগেই সুষ্ঠু হবেনা বলে অভিযোগ করছেন। ভোট হওয়ার পূর্বেই তাদের কন্ঠে পরাজয়ের সুর। এর কারণ বিএনপি সব সময় ক্ষমতার জন্য রাজনীতি করে। তাই তারা এই প্রবল শীতের মধ্যেও দেশের সবচেয়ে শীতকাতর এলাকা এই উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের পাশে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মির্জা ফখরুল এখানে নেই। বরং ঢাকায় বসে টেলিভিশনে শুধু নালিশ আর নালিশ করে যাচ্ছেন।

তিনি আজ শনিবার (১১ জানুয়ারী) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ক্যাপ্টেন সামসুল মৃধা সড়কের ফাইভ স্টার মাঠে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এমন মন্তব্য করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম, আবু সাইদ আল মামুন, সাবেক এমপি ডালিয়া, ডাঃ রোকেয়া সুলতানা, নীলফামারী জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ।

তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতার রাজনীতি করেন না। বরং আমরা জনগণের রাজনীতি করি। শেখ হাসিনা আওয়ামীলীগের মন্ত্রী এমপি দের পকেটের উন্নতির জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন দেশের মানুষের জীবন মানের উন্নয়নের জন্য। পক্ষান্তরে বিএনপি নামক একটি দল ক্ষমতার রাজনীতি করে। তাই তারা এই শীতকালে জনগণের পাশে নেই। তারা ঢাকা শহরে বসে শুধু মিডিয়ায় ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছেন। নির্বাচনের আগেই বিএনপি ভোটের নিরপেক্ষতা নিয়ে, সুষ্ঠুটা নিয়ে প্রশ্ন তুলছেন। নির্বাচন হওয়ার আগেই সুষ্ঠু বা নিরপেক্ষ হবে কি হবেনা সে বিষয়ে আপনি কি করে জানেন মির্জা ফখরুল। আমি আস্বস্ত করছি শেখ হাসিনার আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশেন নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতে যেন একটি মানুষও কষ্ট না পায়। একজনও যেন শীতের কারণে মারা না যায়। একারণে তিনি এ পর্যন্ত ৪০ লাখ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন আওয়ামীলীগের নেতা-মন্ত্রী-এমপিদের। তাই আমরা দেশের প্রতিটি এলাকায় শক্তিশালী টিম নিয়ে শীতবস্ত্র বিতরণ করে চলেছি। উত্তরাঞ্চলের রংপুর সিটি সহ ৯টি জেলায় ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। এগুলো ইতোমধ্যে ডিসি অফিসে পৌছেছে। যা আওয়ামীলীগের নেতাকর্মীরা সুষ্ঠুভাবে বিতরণ করবেন।

বিগত দিনেও সৈয়দপুরসহ উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও কম্বল বা শীতবস্ত্র দেওয়া হবে। আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে ছিল। আগামীতেও থাকবে বলে আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আস্বস্ত করছি। অথচ তারা কি দূর্যোগাক্রান্ত মানুষের পাশে আছে? নেই, তারা থাকবেনা, তারা কখনো ছিলনা। সে কারণে তারা শীতার্ত মানুষের কাছে না গিয়ে নির্বাচন নিয়ে অহেতুক মিথ্যাচার করছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…