হিযবুত তাহরীরের মাহফুজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আলাদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩:৪৮ বিকাল
হিযবুত তাহরীরের মাহফুজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আলাদা

হিযবুত তাহরীর নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ তথ্য জানায়।

একটি ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করা হয়। পোস্টটিকে অসত্য দাবি করে দেওয়া ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ ফেসবুক পোস্টে বলা হয়, ইংরেজি দৈনিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের কথিত সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি।

Feb2
Feb2