খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন: উপদেষ্টা নাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ
এক সপ্তাহের মধ্যে বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন: উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল হবে। এই আইনের অধীনে যত মামলা হয়েছে, সব মামলাও প্রত্যাহার করা হবে।

সোমবার (০৪ নভেম্বর) নরওয়ের রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর দেশে অনেক অনিয়ম-দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে, যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে। দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা চান উপদেষ্টা।

রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেন বলেন, নরওয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত।

নাহিদ ইসলাম বলেন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের উন্নয়নে বিনিয়োগ প্রত্যাশা করে।

রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এই আইনের অধীনে যত মামলা হয়েছে, সব মামলাও বাতিল হবে। শুধু এই আইন নয়, মত প্রকাশে বাধা সৃষ্টি করে—এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রদূত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে নাহিদ বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। সর্বশেষ পূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ছুটি বাড়ানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছিল। তারা সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে চিহ্নিত করেছে। অথচ তাদের আমলেই সংখ্যালঘু নির্যাতনের বড় বড় ঘটনা ঘটলেও তারা বিচার করেনি।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে নানারকম নেতিবাচক প্রচারণা করা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সত্য ঘটনা প্রচার করতে নর‌ওয়ের সহযোগিতা চান নাহিদ ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলস‌উরডসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Feb2

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। সোমবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলজেরিয়া। উল্টো ৩৬ মিনিটে মুসা আল-তামারির অ্যাসিস্ট থেকে নিযার আল-রাশদান গোল করে জর্ডানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়া কোচ। তার ফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজের কর্নার থেকে নাধির বেনবুয়ালি হেডে সমতা ফেরান।

গোল শোধ করার পর আরও আক্রমণ বাড়ায় আলজেরিয়া। শেষ পর্যন্ত ৮২ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন আমিন গুইরি। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া।

শেষ মুহূর্তে জর্ডান সমতায় ফেরার চেষ্টা করলেও আলজেরিয়ার রক্ষণভাগে আটকে যায় তাদের আক্রমণ। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ মাহরেজদের দল।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল আলজেরিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে নকআউট স্বপ্ন আরও কঠিন হয়ে গেল জর্ডানের।

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি জোড়া গোল করলেন তাদের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ছয় ম্যাচেই তিনি দুটি করে গোল করেছেন। তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ২৮ বছর পর বিশ্বমঞ্চে ওঠা নরওয়ে।

এর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ওই আসরে শেষ ষোলোয় (নকআউট পর্ব) ইতালির কাছে হেরে নরওয়ের বিদায় হয়েছিল। আরেকবার বিশ্বকাপে ফিরেই দেশটিকে নকআউটে তুললেন হালান্ড-ওডেগার্ডরা। এরপর চলতি বিশ্বকাপে নিজেদের ভাইকিং নৌকা চালানোর বহুল আলোচিত দৃশ্য মঞ্চায়ন করে নরওয়ের ফুটবলাররা উদযাপনে মেতেছেন।

রীতিমতো উড়ছেন হালান্ড। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৯–এ। ২৫ বছর বয়সী এই তারকা নিজের সর্বশেষ ৬ ম্যাচে দু’বার করে (মোট ১২ গোল) স্কোরশিটে নাম তুলেছেন। এ ছাড়া নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নরওয়ের হয়ে সর্বোচ্চ এই বিশ্বমঞ্চে সর্বাধিক গোলের রেকর্ডটিও এখন হালান্ডের। ২ ম্যাচে করলেন ৪ গোল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে প্রথম লিড নেয় ৪৩ মিনিটে। ইনজুরিতে পড়া সতীর্থের বদলি হিসেবে মাঠে নামা মার্কুস পেডারসেন ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন। এরপর হালান্ড নিজের অবিশ্বাস্য গোলবন্যা অব্যাহত রেখে ৪৮তম ও ৫৮তম মিনিটে গোল করেন, ফলে নরওয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। বিপরীতে ৫৩ মিনিটে সেনেগালকে সমতায় ফেরানো ইসমাইলা সার ৯৩ মিনিটে আরেক গোল করে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।

‘গ্রুপ আই’ থেকে ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপের নকআউটে ওঠা নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপের প্রথম স্থান দখল করতে এবং নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ পাওয়ার আশায় শুক্রবার লড়বে ফ্রান্স ও নরওয়ে। তবে সেনেগাল এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি। সাদিও মানের দল বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল। তৃতীয় স্থানের দল হিসেবে পরের পর্বে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে ইরাকের বিপক্ষে সেনেগালকে (০-২) জয় পেতে হবে।

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ
এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

প্রতিপক্ষের অর্ধ থেকে দৌড় দিলেন কিলিয়ান এমবাপে। তারপর দুই ডিফেন্ডারকে কাটালেন। সামনে শুধু গোলকিপার। একটু বামে গিয়ে লক্ষ্যে শট নিতে চাইলেন। কিন্তু গোলবারের ওপর দিয়ে মাঠের বাইরে গেল বল। হ্যাটট্রিক হলো না।

এমবাপে হ্যাটট্রিকের সুযোগ হারালেও ফ্রান্স ৩-০ গোলে ইরাককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে। সেনেগালকে তারা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে আগেভাগে নকআউটের টিকিট কাটল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

ইরাক গোলকিপার বাসিলের এক মারাত্মক ভুলে এমবাপে বিশ্বকাপে তার ১৬তম গোল করেন। ৫৪ মিনিটে গোল কিকের বাঁশি বাজার পর তাহসিন তার বাম পাশে থাকা ইরাকি গোলকিপারকে পাস দেন। তিনি বলটি মাঠের ওপর দিয়ে দূরে পাঠাতে চাইলেও শটটি ঠিকমতো নিতে পারেননি। পা ফসকে বল সরাসরি কাছেই থাকা দেম্বেলের কাছে চলে যায়। পিএসজি ফরোয়ার্ড মাঝমাঠের দিকে এমবাপেকে ফাঁকায় দেখে চমৎকারভাবে বলটি তার দিকে বাড়িয়ে দেন। গোললাইন আগলে একজন ডিফেন্ডার দাঁড়িয়ে থাকলেও তিনি অত্যন্ত নিখুঁতভাবে বল জালে জড়ান। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল এবং ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

এই গোলে এমবাপে ছোঁন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে। নরওয়ের বিপক্ষেই শেষ গ্রুপ ম্যাচে জার্মান গ্রেটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। মেসি ১৮ গোল করে সবার উপরে।

৬৬ মিনিটে দেম্বেলের তৃতীয় গোলে ভর করে ফ্রান্স সহজ জয় নিশ্চিত করে। গোলটির সূত্রপাত করেন ওলিসে। পিএসজি ফরোয়ার্ডকে চমৎকারভাবে একটি পাস বাড়িয়ে দেন তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে দেম্বেলে ডি-বক্সের ডান দিকে এগিয়ে যান এবং এরপর একটি জোরালো শটে বল পোস্টের বাম দিক দিয়ে জালে জড়িয়ে দেন।

এর আগে প্রথমার্ধে ফ্রান্স লিড নেয় এমবাপের গোলে। শততম ম্যাচে ১৪ মিনিটে জাল কাঁপান তিনি। তার একটি শট ক্লিয়ার করতে পারেননি ইরাকের ডিফেন্ডার। বল পান অলিসে। তার ব্যাকপাস থেকে জাল কাঁপান এমবাপে। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছোঁন তিনি।

এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। আজও করলেন জোড়া গোল। চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন তিনি। তার ওই এক গোলেই ইরাকের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে হাফটাইমে যায় ফ্রান্স। বজ্রপাতের ঝুঁকির কারণে সোয়া দুই ঘণ্টা পর ম্যাচ শুরু হলে বড় জয় নিশ্চিত করে ফরাসিরা।