খুঁজুন
শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: এম আবদুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তিনি বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভাণ্ডার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়।

বুধবার (০৬ নভেম্বর) সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও সাংবাদিকের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সার্কিট হাউজ হল রুমে আয়োজিত সভায় চট্টগ্রাম নগর, কক্সবাজার, বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ১৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) সৈয়দ মাহমুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমানে সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মো.সাঈদ হাসান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের শুধু অনুদানের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের জন্য বহুমুখী কল্যাণকর কাজেও হাত দিতে হবে। এ ছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানে কাজ করছে কল্যাণ ট্রাস্ট। বয়োবৃদ্ধ ও অবসরকালীন সাংবাদিকদের জন্য ভাতা প্রদানে কার্যক্রম গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট—এমনটি জানিয়ে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, এ লক্ষ্যে নীতিমালা প্রণয়নে কাজ চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আমারদেশের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য জাহিদুল করিম কচি, দি পিপলস ভিউ- সম্পাদক ওসমান গণী মনছুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদের শওকত, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সিএমইউজে’র সহ- সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, মুখলেছুর রহমান ফারহাদী, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংবাদিক জীবন মুছা, ফারুক মুনির, ইসমাইল ইমন ও আরিয়ান লেলিন প্রমূখ।

অনুষ্ঠানে ১৭ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

Feb2

বিশ্ব পরিবেশ দিবস আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস আজ

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হচ্ছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুবাইতে উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
দুবাইতে উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা জাগরণী ক্লাব প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে অনুষ্ঠিত হয়েছে 

শুক্রবার (২৯ মে) বাদে মাগরিব মহিউদ্দিন মাহফুজ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মাহমুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ রফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোঃ ওসমান আলী সি আই পি।

বক্তব্য রাখেন প্রবাসী পরিষদের সভাপতি ইয়াহিয়া খান, প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- মৌলানা মনছুর, ইলিয়াস রেজা, সাংবাদিক এম আবদুল মান্নান, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ বেলাল, মাওলানা আলী রেজা, মোহাম্মদ বখতেয়ার, শফিক সিকদার, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ আজম খান, ইকবাল সেলিম, মোঃ ইলিয়াস আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক কল্যাণে সকলকে আরো এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে দেশ, জাতি, প্রবাসী ও এলাকাবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।