‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করতে আসছেন ঋত্বিকা সেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০, ১২:১৬ রাত
‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করতে আসছেন ঋত্বিকা সেন

কলকাতার আলোচিত নায়িকা ঋত্বিকা সেন ঢাকাই ছবিতে অভিনয় করতে আসছেন। ছবির নাম ‘গ্যাংস্টার’। পরিচালনা করবেন শাহীন সুমন।

পরিচালক জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ‘গ্যাংস্টার’-এর কাজ শুরু করতে যাচ্ছি। এছাড়া নায়িকা পপিও সিনেমায় থাকছেন। ঋত্বিকা শিগগিরই এ সিনেমার কাজে ঢাকায় আসবেন। সিনেমাটিতে ঢাকায় তার দশদিনের মতো কাজ রয়েছে। গানের কাজ দেশের বাইরে হবে। বড় বাজেটের এ সিনেমায় বেশ ক’জন খলনায়কসহ নামকরা অভিনয়শিল্পীরা থাকবেন।

ঋত্বিকা সেন বিপরীতে দেখা যাবে নতুন নায়ক শান্ত খানকে। ২০১২ সালে ১০০% লাভ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার অভিষেক। তবে সেই ছবিতে টিনএজ মেয়ের চরিত্রে দেখা যায় তাকে। ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্র দিয়ে নায়িকা হিসেবে পথচলা শুরু তার। এরপর তিনি ২০১৫ সালে আরশিনগর চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে।

Feb2
Feb2