ফটিকছড়ি এভারগ্রীণ কিন্ডার গার্টেন স্কুলে নতুন শিক্ষা বর্ষের ক্লাস উদ্বোধন
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুলে ২০২০ শিক্ষা বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এভারগ্রীণ ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ রফিক চৌধুরী।
এসময় ট্রাস্টের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইয়াছিন মিয়া, অর্থ সচিব এম জুনায়েদ, শিক্ষা সচিব মুহাম্মদ আজিজ উল্লাহ, প্রধান শিক্ষক জি এম আলম, মাওলানা মাহফুজুর রহমান, মুছাম্মদ স্বর্ণা আকতার, শিল্পী রাণি দাশ, চম্পা রাণী দাশ উপস্থিত ছিলেন।
ক্লাস উদ্বোধনকালে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য বাইরে না গিয়ে এভারগ্রীণে শিক্ষা গ্রহণ সম্ভব। এ স্কুলে যথেষ্ট শিক্ষার অনুকুল পরিবেশ রয়েছে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান।



আপনার মতামত লিখুন