খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণ : তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ৬:০০ অপরাহ্ণ
সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণ : তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

ছবি সংগৃহিত

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বানুরবাজারে সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার তপ্ত লোহায় ঝলসে ৫ শ্রমিক মারাত্বকভাবে আহত হয়েছে। আহতদের নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ দগ্ধের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে সীতাকুণ্ডের তুলাতলী বিশ্বাস বাড়ীর কেরামত আলী বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (৩৩- ফার্নেস বারিম্যান), খাগড়াছড়ি জেলার দীঘিনালার মনসিংহ ত্রিপুরার ছেলে যতনময় ত্রিপুরা (২২- ফার্নেস হেলপার), পটিয়া রতনপুরের বাসিন্দা আবুল কালামের ছেলে আবু হাছান (২৪- ফার্নেস হেলপার), লক্ষীপুর জেলার রামগঞ্জ রসুলপুর আব্দুল পাটোয়ারি বাড়ির আবুল বাশারের ছেলে মো. বাবুল (৩৪-ফার্নেস হেলপার) ও সীতাকুণ্ডের বানুর বাজারের বাসিন্দা কাশেম (৪০-ফার্নেস হেলপার)।

বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (তদন্ত) শামীম শেখ কারখানা পরিদর্শন করেন।

জানা যায়, সকালে স্টিল মিলের ফার্ণেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফার্ণেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়।

দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আবু হাছান এবং আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, স্টিল মিলে ফার্ণেস বিস্ফোরণের খবর পেয়ে আমরা কারখানা পরিদর্শন করেছি। লোহা গলানোর কাজ করার সময় ফার্ণেস বিস্ফোরণে গলিত লোহা ছড়িয়ে পড়ায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের দুর্ঘটনার কারণ জানতে সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার একাধিক চেষ্টা করেও সম্ভব হয়নি।

উল্লেখ্য : এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই সীমা অটো রোলিং মিলস্ (সীমা স্টিল) এ ভয়াবহ বয়লার (ভাটি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

জানাগেছে, আলহাজ্ব মোঃ শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এনিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে।

২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিষ্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত দশ শ্রমিক আহত হয়েছিল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…