খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

আজ সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য রোভারস’ শীর্ষক অনুষ্ঠান। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আয়োজকদের প্রশংসা করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমি যদি আজ এই আয়োজনে না আসতাম, তাহলে বুঝতেই পারতাম না রোভার স্কাউটরা এতটা সুশৃঙ্খল। এত বড় আয়োজন এত সুন্দর ও গোছানোভাবে করা যায়—সেটাও আমার অজানা থেকে যেত।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম শুধু সফলই হবে না, তারা সার্থকও হবে। সার্থকতা শুধু নিজের সফলতায় নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কী দিলাম—সেটির মধ্যেই নিহিত।” বক্তব্যে তিনি আরও বলেন, “রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য, দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকাই হবে আমাদের অভিপ্রায়। জীবনে আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত; এই সময়কে কীভাবে কাজে লাগাব তার উপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি”।

নিজেদের পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “আমি যে পরিবর্তন সমাজে চাই, সেই পরিবর্তন কি আমার নিজের মধ্যে এসেছে? নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরলে সমাজ কখনো বদলাবে না।” তিনি বলেন, সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবন কখনো সার্থক হয় না। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। এ দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের ওপরই ন্যস্ত। সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “প্রত্যয় হোক—মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি দৃঢ় সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবাই হবে আমাদের অভিপ্রায়।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের উপলক্ষ নয়; এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” নির্বাচনকে উৎসবমুখর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। প্রোগ্রাম চিফ এস. এম. হাবীব উল্লাহ হিরু জানান, জেলা প্রশাসকের বক্তব্যে স্কাউটরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং তাকে কাছে পেয়ে তারা আনন্দিত।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই রোভার মুট। এতে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। তাবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণমূলক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন রোভার স্কাউটরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…