প্রেম ভক্তি সাম্য গাউছুল আজম মাইজভান্ডারীর শিক্ষা: সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী
ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বার আউলিয়ার পূণ্যভুমি চট্টগ্রাম। যুগে যুগে এখানে অনেক পীর-দরবেশ আধ্যাত্মিক সাধকের জম্ম হয়েছে। তৎ মধ্যে মাইজভান্ডার দরবার শরীফ হলো শান্তির ধর্ম ইসলাম, রাসুল (দ.) এর সুন্নাতে ভরা উদারতা, প্রেম-ভক্তি-সাম্যের নীতিতে অসামপ্রদায়িক এক তরিক্বা। বিশ্ব শান্তি, মানবতা ও সভ্যতার বিকাশের গাউছুল আজম মাইজভান্ডারী শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর শিক্ষা এবং জীবনাদর্শ আমাদের প্রত্যাহিক জীবনে অনুসরণ-অনুকরণ আবশ্যিক। যুগে যুগে মাইজভান্ডারী মহাত্মাগণ আমাদের এই শিক্ষাই দিয়েছেন।
তিনি শনিবার রাতে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শাহছুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:) ১২০তম বার্ষিক ওরশ উপলক্ষ্যে আগত ভক্তগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শাহজাদা সৈয়দ নরুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাইজভান্ডারী আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসার শায়েস্তা খান, হাসেম ভান্ডারী, জিএম কামাল প্রমুখ।


আপনার মতামত লিখুন