পটিয়ায় হানিফ পরিবহনের বাস চাপায় বৃদ্ধ নিহত, বাস আটক
ফাইল ছবি
২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাস চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধের নাম অলি আহমদ (৭০)। তিনি চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
স্থানাীয়রা জানান, বৃদ্ধ অলি আহম্মদ শীমের বিচি বিক্রী করতে কমলমুন্সির হাটে আসে। সে ওই এলাকার সড়ক পার হতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমূখী হানিফ সুপার চেয়ারকোচ (চট্টমেট্রো ব-১১-১৩৪৭) বৃদ্ধকে চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মজিবুর রহমান তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন