করোনা মোকাবিলায় খাদ্য সহায়তা ও জরুরি সেবায় মাঠে আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিরা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ বিতরন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য কেন্দ্রের পক্ষ থেকে তৃণমূলপর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে ঢাকা ২ আসনের কর্মহীন প্রায় ৩৫০০ মানুষকে ত্রাণ দিলেন স্থানীয় সংসদ সদস্য। হাসপাতালের চিকিৎসক, নার্স, বিভিন্ন পেশাজীবী সংগঠন, উপসানালয়, ইমাম, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি, ২৩ এপ্রিল ১৫০০ মানুষের এবং ৭ মে ২০০০ মানুষের খাবার সরবরাহ করেন এই কমিটির সদস্যবৃন্দ।সবুজবাগ থানার মাদারটেক এলাকার তিতাস রোডে সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত একটি টিম এর মাধ্যমে করোনাসংকটে ক্ষতির সম্মুখীন এলাকার দুস্থ ও গরীব মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। মোহাম্মদপুর এলাকায় স্থানীয় সাংসদের পক্ষে ৭৫০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নিজ উদ্যোগে ৫০ হাজার মানুষের কাছে গোপনে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দফায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা, সাংগঠনিক সম্পাদক শামীমা আরা বেবি, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরোজ, অদ্রিকা রাবাব, সাকিলা জাহান, আফরিন যুথি, হামিদা আক্তার, তুলি হক, মাহমুদা রুমা সহ দলের অন্যান্য কর্মীরা। এছাড়াও ২৪ এপ্রিল পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরগণ এবং অন্যান্য জনপ্রতিনিধির উদ্যোগে মোট ১ লাখ ৫৬ হাজার ১৬৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শ্যামলী ক্লাব মাঠে ১০০০ অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ এবং ৩০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামীলীগ কর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিতে হটলাইন চালু করেছে। রাজধানীতে যুবলীগ ২৪ ঘন্টার জন্য জরুরী অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সম্পূর্ণ ফ্রিতে। ০১৭১৫৩৮৫৪৯৮, ০১৭১১১০১৫২৬, ০১৭১১১৫৮৯৭১, ০১৭১২০৪১০০৮ এবং ০১৭৫৩৪৮২৮০৬ এই নাম্বারগুলোতে কল করলেই সেবা মিলবে যুবলীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরীব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কাউন্সিলরা।লালবাগে দিনমজুর ও অসহায় দরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সহ বাধন ইসলাম, সুরুজ মিয়া, বিপ্লব খান, গিয়াসউদ্দিন , জুলকার।



আপনার মতামত লিখুন