সরোয়ার আলমগীর এমপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয় । পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরোয়ার আলমগীর এমপি বলেন, “সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং আমার ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্যে মেতে উঠেছে । ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্য সৃষ্টি করে এ ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ।



আপনার মতামত লিখুন