গোপালগঞ্জে সরেজমিন পরিদর্শনে গেলেন তিন বাহিনীর প্রধান
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ বিকাল
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।



আপনার মতামত লিখুন