খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যে কোনো জাতির সাফল্যের প্রধান হাতিয়ার হল শিক্ষা-মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ
যে কোনো জাতির সাফল্যের প্রধান হাতিয়ার হল শিক্ষা-মেয়র

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, যে কোনো জাতির সাফল্যের প্রধান হাতিয়ার হল শিক্ষা। পৃথিবীতে আজকে যে সকল দেশ মাথা উঁচু করে আছে তাঁদের মূল হাতিয়ারই হল শিক্ষা। আর প্রাথমিক শিক্ষা হল যেকোনো শিক্ষার সোপান।

তিনি বলেন, আর তাই প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নতি করনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার সকালে কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল খায়ের বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জেলা প্রাথমিক থানা শিক্ষা অফিসার এস আর রাশেদ ও শমিষ্টা রানী মজুমদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের কল্যাণ কমিটির সভাপতি লোকমান হাকিম মো. ইব্রাহিম।

এতে উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ার জাহান, প্রধান শিক্ষক আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জনা সেন, রাজনীতিক হাজী আবদুর রহমান, মোজাহেরুল ইসলাম চৌধুরী, এ কে এম আনিসুজ্জামান, হাজী সেলিমুর রহমান, দেলোয়ার হোসেন ফরহাদ,কায়সার আহমদ, এস এম শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম, জামাল আহমেদ, মঞ্জুরুল আনোয়ার চৌধুরীসহ প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ শিক্ষার্থীরা।

সিটি মেয়র আরো বলেন, আমরা যারা এদেশের মাটিতে জন্ম নিয়েছি, এ দেশের ইতিহাস সম্পর্কে জানা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এ প্রজন্মের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা অর্জন অতীব গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘পড়াশোনা করে আদর্শ নাগরিক হতে হবে, সৎ, নীতিবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। স্কুল এ নিয়মিত আসতে হবে, দুপুরের খাবার বিদ্যালয়ে বসে বন্ধুদের সাথে খেলে পারষ্পারিক সোহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং পুষ্টিহীনতা রোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিন দেয়ার ব্যবস্থা প্রচলন করছেন।

পরে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…