খুঁজুন
, ,

ব্যাটসম্যানরা ভীত, রান করার ইচ্ছে এবং ক্ষুধা নেই:ম্যাকেঞ্জি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 January, 2020, 8:58 pm
ব্যাটসম্যানরা ভীত, রান করার ইচ্ছে এবং ক্ষুধা নেই:ম্যাকেঞ্জি

পাকিস্তান সফরে লাহোরে অনুষ্ঠিত পরপর দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং এপ্রোচ নিয়ে সমালোচনার কম হয়নি। এবার তার সাথে যোগ দিলেন পাকিস্তান সফরে না যাওয়া টাইগার দলের আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তার মতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ভীত অবস্হা কাজ করছে। আর তাদের মধ্যে রানের ইচ্ছা কিংবা ক্ষুধা কোনটাই দেখছেন না তিনি।

আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ম্যাকেঞ্জি এ নিয়ে বলেন, ‘এই মুহূর্তে দলে অভিজ্ঞতার অভাব নেই। প্রথম দিনের ব্যাটিংই হতাশ করতে শুরু করেছে। ক্রিকেটারদের ভালো করার ইচ্ছার অভাব খুব হতাশ করেছে। ক’বছর ধরে ক্রিকেটারদের স্ট্রাইক রোটেড করে খেলা, বোলারের ওপর চাপ প্রয়োগ করা ইত্যদি বিষয় নিয়ে কাজ করেছি। কিন্তু টি-২০ তে ক্রিকেটারদের সেটা প্রয়োগের কোন চেষ্টা চোখে পড়ছে না।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানের মতে, ‘ইচ্ছার সঙ্গে ব্যাটসম্যানদের ভালো করার ক্ষুধা আছে বলেও মনে হচ্ছেনা। ডমিঙ্গোসহ অন্য সবাই ক্রিকেটারদের ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলছেন। দলের অনেকে নতুন, কারো জন্য দলে ফেরার লড়াই। আমরা বুঝি তাদের মধ্যে চাপ আছে। কিন্তু কোচ-নির্বাচকরা তাদের অভয় দিচ্ছেন। মাঠে গিয়ে ঠিকমতো প্রয়োগ করার কথা বলছেন। সেটাই তারা পারছে না।’

পাকিস্তান সফরে দলের ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন ম্যাকেঞ্জি, ‘নতুন কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো বিভিন্ন কম্বিনেশনে দল সাজিয়ে পরীক্ষা করছেন। দলে এখন এক, দুই কিংবা তিনে ব্যাট করার ব্যাটসম্যান বেশি। কিন্তু চার কিংবা পাঁচ-ছয়ে ব্যাট করতে আলাদা কোয়ালিটির ক্রিকেটার দরকার। কারণ তাদের মাউন্ড সেট ভিন্ন হতে হয়। উইকেটে গিয়েই রান তুলতে হয়।’

ম্যাকেঞ্জি দলের ক্রিকেটারদের প্রতিভা নিয়ে জানান, প্রতিভার অভাব নেই এই দলে। তাদের দলের জন্য স্বার্থপর হতে বললেন এই দক্ষিণ আফ্রিকান। দলকে ম্যাচ জেতাতে স্বার্থপরতা করতে বললেন।

তার মতে, ‘ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক হওয়ার ক্ষুধা নেই। তারা সবসময় পরের ম্যাচ খেলার চিন্তা করে। সেজন্য ৪০-৬০ রান করার মানসিকতা নিয়ে মাঠে নামে। কিন্তু এটা তো ভুল মানসিকতা। আমি তাদের বিশ্বমানের ব্যাটসম্যান বানাতে চাই। বাংলাদেশের সেরা করতে চাই। আমি সেভাবেই উন্নতির চেষ্টা করছি। কিন্তু তাদের পারফরম্যান্স হতাশাজনক।’

তামিমের ব্যাটিং নিয়ে নীল ম্যাকেঞ্জি তার মতামতে বলেন, ‘আমারও মনে হয় তামিম ধীরে খেলেছে। কিন্তু সে ক’টা ইনজুরি থেকে এসেছে। আরও কিছু সমস্যার মধ্যে ছিল সে। তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সবাই জানে সে কি করতে পারে। আমার কাছে মনে হয়, দুই ম্যাচে রান পাওয়াটাই তার জন্য গুরুত্বপূর্ণ। তামিম এখন আত্মবিশ্বাস পেয়েছে। এখন তাকে ৫৫ বলে ষাটের ঘরের রানটা আশির কোটায় নিয়ে যেতে হবে।

Feb2
Feb2

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:29 am
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:18 am
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে আছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোও। আর এ কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

এতে বলা হয়েছে, বর্ষাকালে নদীর পানি বাড়লে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে। যা রপ্তানি করা হয়।

বাংলাদেশ সদ্যই ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের বিদ্যুৎ আনছিল। তবে এখন এ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর অনেক হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

শুষ্ক মৌসুমেও নেপাল গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল। কিন্তু এখন এটি ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

নেপালে শীতকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ কারণে দেশটিকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে হাইড্রোপাওয়ার প্রকল্পের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারকের ভূমিকায় আসছিল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রজেক্টের। এ দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে তারা বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে।

প্রতিষ্ঠান দুটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের গ্রিড দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেছেন, “বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দুটি কেন্দ্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ভারতকে বিকল্প হিসেবে অন্য প্রজেক্ট থেকে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে অনুরোধ করেছি।”

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।