খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভোরে নতুনভাবে বাচাঁর অবলম্বন খোঁজে কষ্টের তীব্রতাকে উপেক্ষা করে পূর্ববৎ-মোহাম্মদ হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ণ
নতুন ভোরে নতুনভাবে বাচাঁর অবলম্বন খোঁজে কষ্টের তীব্রতাকে উপেক্ষা করে পূর্ববৎ-মোহাম্মদ হাসান

বেঁচে থাকার জন্য মানুষ চাই খাদ্য বস্ত্র বাসস্থান শিঙ্কা ও চিকিৎসা । আপাতত এই কয়েকটি জিনিস হলেই মানুষ বাঁচতে পারে। মানুষ মানুষের জন্য এই কথাটি ভেবে আমরা নতুন জীবনের পথে এগিয়ে যাব ।

মানুষের মন হঠাৎ করে এমনিতে খারাপ বা মনের আকাশে কালো মেঘ জমে না, হয়তো আমরা কিছু সময় সচেতন মনে বুঝতে পারি না, অবচেতন মন সেটি বুঝতে পারে। মনটা যদি এমনি খারাপ হতো তাহলে আমরা চাইলেই যেকোনো সময় ইচ্ছে করে মন খারাপ করতে পারতাম।

সত্যি বলতে কি ?! আশা ভরশা এমন একটা জিনিস একবার ভাঙলে জোড়া লাগানো অনেক কঠিন। সুন্দর স্বপ্ন ভরসা সব কিছু কেমন ঝাপসা হয়ে যায়। তবু্ও জীবন থেমে থাকেনা চলতে থাকে তার নিজস্ব গতিতে কেও তাকে ধরে রাখতে পারে না তবুও জীবনের টারনিংপয়েন্ট যেকোনো ধাক্কা টা আসলে মেনে নেয়ার মত না ।

জীবনী কখনও কাল্পনিক হয় না। জীবনী শুধুই মানবজীবনের বাস্তব ঘটনার কাহিনী।

জীবনবৃত্তান্তের সঙ্গে জীবনীর পার্থক্য হলো, জীবনীতে ব্যক্তির ব্যক্তিত্বের বিশ্লেষণ করা হয়, তার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে গভীর আলোচনা করা হয়। জন্ম, শিক্ষা, কাজ, সম্পর্ক ইত্যাদি হলো জীবনবৃত্তান্তের অংশ; কিন্তু জীবনী এর চেয়ে অনেক ব্যাপক। বিশিষ্ট লেখকদের গ্রন্থ পড়লে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। শিক্ষার কোনো শেষ নেই। কিন্তু আমাদের জ্ঞানের গভীরতা এতই কম যে, আমরা বেশি বই পড়তে পারি না। হয়তো সময়ও সবার হয়ে ওঠে না।

ক্ষনস্থায়ী এ জীবনের অনভূতি কত বিচিত্র।
জীবনের গল্পগুলোতেও তাই ছড়িয়ে খাকে রহস্যময়তা, জীবনের গল্পগল্পগুলোর মধ্যে হয়ত আপনার জীবন গল্পের সাথে মিলে যেতে পাড়ে এবং মনে পড়ে যেতে পারে আপনার ফেলে আশা দিনগুলোর কথা।

কোনো ঘটনার ফলাফলে আমরা ব্যর্থ, কিংবা কারো কাছ থেকে খুব আঘাত পেয়েছি মনে, আবার হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমরা কাউকে না পারি বলতে, না পারি কাউকে বিশ্বাস করে মনের কথাগুলোকে ভাগ করে নিতে কথা বলার মাধ্যমে। এমন অবস্থা হলে মানুষের মন খারাপ হয়। এই মন খারাপটা আমরা বুঝতে পারি না। সচেতন মন এটা কম বুঝতে দেয়। ৬০%-এর বেশি মন খারাপ এই কারণে হয়ে থাকে।

ভালোবাসার সম্পর্ক, ক্যারিয়ার, সফল না হওয়া, হতাশা, সমাজে অবস্থান, অর্থকষ্ট, পরিবারে অবস্থান ও সমর্থন, বেকারত্ব, সংসারে অশান্তি, ঝগড়া, যৌন জীবনে কষ্ট, সুখ না পাওয়া। মানসিক চাপ এবং পারিবারিক ভালোবাসার অভাব, অতীতের কোনো লঘু বা গুরুতর পাপ ও অপরাধ করলে, কোনো একটা বিশেষ ট্র্যাজেডির কারণে জীবন থমকে গেলে—এসব কারণে একটা মানুষের সাধারণত মন খারাপ হয়ে থাকে ,খারাপ সময় যেয়ে থাকে , যা পাড় করা প্রতেক মানুশের কাছে খুব কষ্টের ।

সবার জীবনে কিছু না কিছু ট্রাজেডি থাকে ঠিক তেমনি লেখকের ও ব্যতিক্রম না ।

পৃথিবীতে অনেক ঘটনা হয়তো কারণ ছাড়া ঘটতে পারে বা হয়। কিন্তু মন খারাপ কখনোই কারণ ছাড়া এমনিতে ঘটে না, আমরা হয়তো সবাই এমনটা বলি বা এমনটা ভাবি—মনটা এমনিতে মন সময় অনেক দিন ধরে খারাপ যাচ্ছে।
সূচীভেদ্য অন্ধকারেও চলে জীবনের নিরন্তর সংগ্রাম।

বেদনার নীল রং একসময় হয়তো পাংশু বর্ণ ধারণ করে, তবুও কষ্টের তীব্রতা রয়ে যায় পূর্ববৎ যন্ত্রণার প্রতিটি ক্ষণ যেন এক একটি মহাকাল,
তবুও বেদনার সময়টুকু পেরিয়ে এসে-
ওরা ঊষার আলোয় অবগাহন করে যায়।

নতুন ভোরে নতুনভাবে বাচাঁর অবলম্বন খোঁজে
কষ্টের তীব্রতাকে উপেক্ষা করে পূর্ববৎ।

এই বলে শেষ করতে চাইঃ “জিবনে খারাপ সময় আশে ,তখন অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়”

লেখকঃ মোহাম্মদ হাসান, সংবাদ কর্মী,কলামিস্ট, পিএ সাবেক গণপূর্ত মন্ত্রী।

Feb2

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় নিহত ২ শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় নিহত ২ শ্রমিক

চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ শ্রমিক হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন- সাগর ও এরশাদ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন খনন করছে। গতকাল রাতে খননের সময় একটি স্থানে ৪ শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও স্থানীয় মানুষ প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদেরকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় চিকিৎসা না পাওয়ার অভিযোগে উত্তেজিত শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে জানা যায়। এসময় জরুরি বিভাগের কাচ ও আসবাব ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনার জেরে কয়েকজনকে আটক করে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটি চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট করার কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।’

নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না।’

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।