খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৪ মাসেই হাফেজ শিশু আউয়াল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৬ অপরাহ্ণ
সাড়ে ৪ মাসেই হাফেজ শিশু আউয়াল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থী শেণীর মেধাবি ছাত্র আবদুল আউয়াল। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে ৯ বছরের এই শিশু।

স্কুলের পাশাপাশি সম্প্রতি মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল অসম্ভব মেধাবী এই ছাত্র।

গত বছর আগস্টে ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ভর্তি হয়ে সে মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

আবদুল আউয়াল ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের মৌলভি বাড়ির মো. মোশারফ হোসেন (মোশারফ মাস্টার) ও মাজেদা আক্তারের দুই সন্তানের মধ্যে বড়। তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

চাচা মুফতি মুনওয়ার ও দাদির ইচ্ছা আউয়াল কোরআনে হাফেজ হবে।

শেষ পর্যন্ত ২০১৮ সালের ১২ আগস্ট তাকে স্কুলের পাশাপাশি ভর্তি করা হয় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন একটি মাদ্রাসায়। গত বছর ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নুরানি ও নাজিরা শাখায় ভর্তি করা হয়। সেখানেই তার অসম্ভব মেধার বিষয়টি জানাজানি হয়ে যায় মাদ্রাসাজুড়ে।

নুরানি ও নাজিরা শাখায় পর তাকে একই মাদ্রাসার হাফেজ বিভাগে স্থানান্তর করা হয় গত বছর ৩১ আগস্ট। মাঝে স্কুলের সমাপনী পরীক্ষার কারণে মাদ্রাসা থেকে ১৫ দিনের ছুটি নেয় আউয়াল। পরীক্ষা শেষে ফের মাদ্রাসার পড়ায় মনোযোগ দেয়। ৩০ জানুয়ারি কোরআনে হাফেজের স্বীকৃতি পায় সে।

কথা হয় আবদুল আউয়ালের বাবা মোশারফ হোসেন জানান, ২০১০ সালের ২ নভেম্বর আবদুল আউলের জন্ম। প্রথম থেকেই তার মেধার পরিচয় পাচ্ছিলাম। তাকে আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে নিয়ে আসি। বিশেষ যত্নে তাকে পড়াচ্ছিলাম। ভীষণ দুষ্টু, অল্প সময় টেবিলে বসলেই সব কিছু তার আয়ত্বে চলে আসে।

তিনি জানান, দাদি ও চাচার ইচ্ছা আউয়াল হাফেজ হবে। সে কারণেই মাদ্রাসায় ভর্তি করা। আমি তাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই।

জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইবনে আহমদ ওয়ালী উল্ল্যাহ জানান, আউয়াল এক বছরের মধ্যেই নুরানি ও নাজিরা শেষ করে। ২০১৯ সালের ৩১ আগস্ট হিফজ বিভাগে ক্লাস শুরু করে। সাড়ে চার মাসেই সে সফল হয়। অল্পতেই তার পড়া মুখস্থ হয়ে যায়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…