খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে বসন্ত উৎসবকে ঘিরে আয়োজক কমিটির প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৩ পূর্বাহ্ণ
আমিরাতে বসন্ত উৎসবকে ঘিরে আয়োজক কমিটির প্রস্তুতি সভা

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজায় ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বসন্ত উৎসব কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটি, প্রবাসী ব্যবসায়ী,সাংবাদিক ও শিল্পী বৃন্দরা যৌথ ভাবে প্রস্তুতি নিচ্ছে।

গত ৪ ফেব্রুয়ারি আমিরাতের সারজাস্থ হুদায়বিয়ার রেস্টুরেন্টে এই যৌথ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোঃ ইয়াকুব সুনিক।

যৌথ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহ্বায়ক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি ও কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, শারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি নেতা ইসমাইল গনী চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুগ্মসম্পাদক ও কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুদ্দিন,বসন্ত উৎসবের সমন্বয়কারী ও বাংলাদেশ কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, মিরসরায় সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি নেতা মাজহারুল্লা মিয়া,দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চট্টগ্রাম সমিতি উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক মীর আহমদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন পারভেজ, আকতারুজ্জামান স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মনাদ শওকত নারী উদ্যোক্তা সৈয়দা দীবা।

সাংবাদিক শিবলী আল সাদিকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ইর সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ,বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলাদেশ শিল্পী সমিতি ইউ এ ইর সভাপতি জাবেদ আহমেদ মাসুম,সাংবাদিক ওবায়দুল হক মানিক।

৭১ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও সংহতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান, আলোকিত সকালের আরব-আমিরাত প্রতিনিধি সানজিদা ইসলাম, প্রভাস মেলার সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক,সি প্লাস টিভির প্রতিনিধি মোহাম্মদ ইসতিয়াক, সঙ্গীত শিল্পী মোহাম্মদ জাবেদ, সাংবাদিক সোহেল চৌধুরী,৭১টিভির ক্যামেরা পার্সন আমিনুল হক, আর টিভির ক্যামেরা পারসন খালেদ হাসান রনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…