খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫১ অপরাহ্ণ
বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

রাজধানীর কাফরুল এলাকায় র‍্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- মো. সোহেল রানা (৩২), প্রভাত কুমার সাহা (২৫), মো. শাওন মণ্ডল (২৬) এবং মো. মামুনুর রশিদ (২৬)। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ব্যাটায়িলনের মেজর রকিবুল হাসান ও সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে কাফরুলের সেনপাড়া পর্বতা আর্দশ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, চক্রটি প্রতারণার জন্য কিছু কৌশল অবলম্বন করে। তা হলো- চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মোবাইল সিম কার্ড বিক্রেতাদের সঙ্গে পরস্পর যোগসাজসে ও আর্থিক লেন-দেনের মাধ্যমে ভুয়া নাম-ঠিকানা দিয়ে নিবন্ধিত সিম কার্ড সংগ্রহ করে। অসাধু বিকাশ কর্তৃপক্ষের নিয়োগকৃত এ্যাজেন্টের মাধ্যমে আর্থিক সুবিধা দিয়ে ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিমকার্ডে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে নিজেদেরকে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়। পর স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস্ ব্যবহার করে লোকজনের বিকাশ এ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয়।

প্রতারক চক্রের সদস্যরা নিজেদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিজস্ব বিকাশ এজেন্টদের নম্বর সংগ্রহ করে তাদের কাছে ফোন করে জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বলে ও টাকা ধার দিতে বলে। এমনকি বদলির ভয় দেখিয়েও তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…