খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইবি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার কবলে, আহত ৪০

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ
ইবি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার কবলে, আহত ৪০

বৃহস্পতিবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস। রাত দেড়টার দিকে কুষ্টিয়ার সদরের বিত্তিপাড়া এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা বিভাগের দুই শিক্ষক ও চালকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, গত বুধবার ব্যবস্থাপনা বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এগ্রি বিজনেস বিষয়ের ওপর রাজ মটরসের একটি (ভাড়া গাড়ি) গাড়িতে করে নওগাঁ জেলায় ফিল্ড ওয়ার্কে যান। বৃহস্পতিবার ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হন তারা। ক্যাম্পাসের ফেরার পথে বাসটি কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া এলাকায় পৌঁছার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি আসতে দেখে চালক বাসটির দ্রুতগতি কমিয়ে নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশের ট্রাকে ধাক্কা দেওয়ার পর একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিও পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়।

দুর্ঘটনার পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ২৮ জনকে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল এবং ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. পারভেজ হাসান সাংবাদিকদের জানান, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. ধনঞ্জয় কুমার ও মুর্শিদ আলমসহ ২৮জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে বেশ কয়েকজন একটু বেশি আঘাত পেয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…