খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৫ অপরাহ্ণ
রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় চট্টগ্রাম কর্ণফুলী থেকে আসা পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১জন নিহত ও ২৭জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের চালক পলাতক রয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সদরের সাপছড়ির শালবাগান বেইলি ব্রিজ এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ২৭ জনের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। আহতরা হলেন- মো. শামীম (২২), মো. সোহাগ (২১), সজল (৩৫), রাহিমা (১৮), সুজন (২১), মো. আমিরুল (২২) মো. কাউসার (২০), মো. রাজু আহম্মদ (৩০), মো. মিজান (২৩), মো. আজরুল ইসলাম (২৩), মো. শাকিল (১৮) ও মো. আনোয়ার হোসেন (২৬)।

দুর্ঘটনা কবলিত চয়েস বাস

জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে একটি পিকনিকের বাস রাঙ্গামাটি যাচ্ছিল। পথে সাপছড়ির শালবন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় বাসটি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠায় জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শওকত আকবর বলেন, এ পর্যন্ত ২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, নিহতের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. নুর বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাস দুর্ঘটনায় প্রায় ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। বাসটি উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত বাসের হেলপারের লাশ ময়না তদন্তের পর ওয়ারিশদের বুঝিয়ে দেওয়া হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…