খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের আধুনিকায়ন কাজ দেখতে গেলেন সিটি মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ
সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের আধুনিকায়ন কাজ দেখতে গেলেন সিটি মেয়র

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের আধুনিকায়ন কাজ সরেজমিনে দেখতে গেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ বুধবার দুপুরে মার্কেটের ১ম তলা থেকে ৫ম তলায় পর্যন্ত পাঁয়ে হেটে চলমান কাজ প্রত্যক্ষ করেন সিটি মেয়র। তিনি আসন্ন রমজান এর আগে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার্থে আধুনিকায়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন,ত্রি-মাত্রিক প্রতিষ্ঠান সহ মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে শিঘ্রই বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন মেয়র।

২৫ কোটি টাকা ব্যয়ে এ মার্কেটে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এই কাজের মধ্যে প্রথমতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পঞ্চম তলায় অত্যাধুনিক ফুড কোড, সিনেপ্লেক্স কিডস কর্ণার এবং মার্কেটে নতুন স্কেভেটার লিফট স্থাপনসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, এই মার্কেটের ৬ষ্ঠ তলা থেকে ১১ তলা পর্যন্ত এই প্রথম চট্টগ্রামে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ নামে একটি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলমান রয়েছে। সফটওয়্যার টেকনোলজি পার্ক এর গুণগত মান অক্ষুন্ন রেখে পার্কের নকশা অনুযায়ি কাজ করার জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেন।

এই পার্কের ভেতরে মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা নামাজ আদায় করার স্থানসহ সুপরিসর অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ নির্মাণের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ দেন মেয়র। এই সফটওয়্যার টেকনোলজি পার্কের মধ্য দিয়ে চট্টগ্রামে সফটওয়্যার টেকনোলজি শিল্প বিকাশের পাশাপাশি প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।

পরিদর্শন কালে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. আলী নেওয়াজ চৌধুরী, সহ সভাপতি মো. নুর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরিফ, অর্থ সম্পাদক মো. পারভেজ, প্রচার সম্পাদক মো. ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মো. খোরশেদুল আলম, ধর্ম সম্পাদক মো. বশির, সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সদস্য আবদুল্লাহ আল মামুন, মো. সালাউদ্দিন ও সাবেক কমিটির আনিস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…