খুঁজুন
, ,

ভাষা আন্দোলনের চেতনা ভুলুণ্ঠিত করেছে সরকার: ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 21 February, 2020, 2:36 pm
ভাষা আন্দোলনের চেতনা ভুলুণ্ঠিত করেছে সরকার: ফখরুল

ভাষা আন্দোলনের চেতনাকে সরকার ভুলুণ্ঠিত করেছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমাদের স্বাধীন একটি ভুখণ্ড তৈরি হয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাকে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।’

তিনি বলেন, ‘জনগণের সব অধিকার হরণ করে, জনগণের ভোটের অধিকার হরণ করে, বেঁচে থাকার অধিকার হরণ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য আজ সবধরনের অপকৌশল করছে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি দলের পক্ষে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার হরণ করা হচ্ছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। যে চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাসহ জনগণের অধিকার আজ ৬৮ বছর পরে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, যে গণতান্ত্রিক চেতনার ওপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার ওপর ভিত্তি করে গণতন্ত্র পুনরুদ্ধার করে তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন যে খালেদা জিয়া, সেই দেশনেত্রীকে আজ অন্যায়ভাবে-বেআইনিভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। এদেশের সংবিধান অনুযায়ী, তার যে ন্যূনতম প্রাপ্য সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না।’

ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আজ এই মহান দিবসে বলতে বাধ্য হচ্ছি, দেশে গণতন্ত্র নেই। আজ দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা শপথ নিচ্ছি- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবীর খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।