কৈবল্যধামের পরম পূজনীয় শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় দেহত্যাগ করেছেন
২৪ ঘন্টা ডট নিউজ।নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী কৈবল্যনাথের সরূপ পরম তীর্থপীঠ শ্রী শ্রী কৈবল্যধামের পরম পূজনীয় ৬ষ্ঠ ও বর্তমান মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় দেহত্যাগ করেছেন। *ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু*
গত ৪ মার্চ বুধবার দিবাগত রাতে ২.১৫ মিনিটে ভারতের পিয়ারলেস হাসপাতালে মোহন্ত মহারাজ শ্রীদেহ কৈবল্য প্রাপ্তি হয়েছেন। অসুস্থ অবস্থায় তিনি দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পূজনীয় মোহন্ত মহারাজ এর দেহ কৈবল্যলোকে যাত্রা করেছেন বলে কৈবল্যধাম আশ্রম কমিটির প্যাডে বৃহস্পতিবার সকালে ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, শ্রীশ্রী কৈবল্যধামের পরম পূজনীয় ৬ষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় অসুস্থ অবস্থায় ভারতের একটি হাসপাতালে গতকাল মধ্যরাতে (রাত আনুমানিক ২ঃ১৫ মিনিট) ঊনার শ্রীদেহ ত্যাগ করে কৈবল্যলোকে যাত্রা করেছেন।
ঊনার শ্রীদেহ কৈবল্যধাম চট্টগ্রামে সমাধিস্থ করা হবে। এই ব্যপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
শ্রী শ্রী ঠাকুরের অগণিত ভক্ত ও আশ্রিতদের ধৈর্য্য ধারণ ও মহারাজ এর আত্মার সদগতি ও কৈবল্য প্রাপ্তির লক্ষ্যে প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে আশ্রম কমিটি।
উল্লেখ্য : শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ তথা বর্তমান মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় বাংলাদেশের জেলা ও সদর থানা বাগেরহাট এর বানিয়াগাতি গ্রামে ১৯৪৫ সালে ২ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বর্গীয় অতুল চন্দ্র চট্টোপাধ্যায়।
কর্মজীবনে তিনি শিক্ষাব্রতী ছিলেন। বাংলাদেশের বিভিন্ন সরকারী কলেজে তিনি ইংরেজী সাহিত্যের অধ্যাপক ছিলেন। সরকারী চাকুরী গ্রহণের পূর্বে তিনি সন্দীপ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন অবসর গ্রহণ করার পর ১৪১২ সনের ৩১ শ্রাবণ, ২০০৫ সালের ১৬ আগষ্ট মঙ্গলবার শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত পদে অভিষিক্ত হন।
শ্রী শ্রী রাম ঠাকুর উনার জীবদ্দশায় পত্রে উল্লেখ করে গিয়েছেন যে, উনার অবর্তমানে যিনি কৈবল্যধামে মোহন্ত মহারাজ হিসেবে থাকবে উনাকে ঠাকুরের স্বরূপ ভাবতে।


আপনার মতামত লিখুন